শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
মঙ্গলবার সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটানোর অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট সিলেট-ছাতক রেলপথে ধীরগতির সংস্কারকাজ:ট্রেন চলবে কবে? নেপালে ভূমিধস-বন্যায় ক্ষতিগ্রস্তদের যেসব সহায়তা দেবে বাংলাদেশ সিলেটে উদ্ধার হওয়া লা/শটি কার? টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে লাফ দিয়ে পর্যটকের মৃত্যু সড়কের উন্নয়নকাজে ‘বাঁধা’ অভিযোগ, সেই ৯০টি গাছ কাটা হচ্ছে ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা:)’র মোবারক র‌্যালী জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের উত্তরায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশে আসছে নেপালের বন্যার পানি, জানানো হলো গতিপথ হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি সৌদি আরব থেকে ফিরল ৯ বাংলাদেশির মরদেহ জৈন্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা সরকারি মদন মোহন কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস পীরের বাজারের গরু, মাতুরতল হাটের রশিদ! বিশ্বনাথে শান্তি সম্প্রীতি বজায় রাখতে ছাত্র-শিক্ষকের করনীয় শীর্ষক মতবিনিময় সভা কানাইঘাটের সাতবাঁক ইউপি জাসাসের কমিটি অনুমোদন পালমারের জাদুতে চেলসির জয়, আলোনসোর শুভসূচনা ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ‘আওয়ামী লীগ বা বিরোধী দল, সবার মানবাধিকার নিশ্চিত করবে সরকার’ কোম্পানীগঞ্জে অবৈধ সাদাপাথর মজুদের ৩ মিল অকেজো, ট্রাক্টরসহ পাথর জব্দ চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউপি, বন্ধ নাগরিক সেবা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা কানাইঘাট সীমান্তে মিসবাহ সিরাজকে আটকের গুঞ্জন, নিশ্চিত নয় পুলিশ জৈন্তাপুরে নিজপাট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের

জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের

জৈন্তাপুর প্রতিনিধি:::শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট নিরসন, অতিরিক্ত ক্লাস ও অনিয়মিত শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সঙ্গে যোগাযোগসহ জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন।

 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এর আগে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন জৈন্তাপুর মডেল থানা পরিদর্শন করেন। দুপুরে থানায় পৌঁছালে মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আল আমিন মীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে জেলা প্রশাসক থানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজ সুনন্দা রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি হাজি আবদুর রশিদ, চারিকাঠা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহআলম চৌধুরী তোফায়েল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শরীফ উদ্দিন লিটু এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি বাবা-মা, পরিবার ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সর্বোপরি আল্লাহর রহমত রয়েছে। তাই কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন প্রাপ্য।

 

তিনি বলেন, যারা এবার সংবর্ধনা পায়নি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। সংবর্ধনা না পাওয়া মানে ভবিষ্যতে সফল হওয়া যাবে না- এমন নয়। চেষ্টার কোনো বিকল্প নেই। চেষ্টা করলে তারাও সফল হতে পারবে।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, পড়াশোনা করতে হলে নিয়মিত পড়াশোনা করতে হবে। কিছুদিন পড়াশোনা করে আবার কিছুদিন না করে ভালো ফলাফল করা সম্ভব নয়। যে শিক্ষার্থী যে ট্রেড বা বিষয়ে আছে, তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।

 

জৈন্তাপুরের শিক্ষার ফলাফল আরও ভালো করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৪০ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের নিয়ে বসে ফলাফল উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করতে হবে।

 

তিনি উপজেলা নির্বাহী অফিসারকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক এবং দাখিল মাদ্রাসার প্রিন্সিপালদের নিয়ে বৈঠক করে প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত ও সমাধানের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।

 

শিক্ষক সংকট থাকা প্রতিষ্ঠানে প্রয়োজন অনুযায়ী ম্যানেজিং কমিটির মাধ্যমে খণ্ডকালীন শিক্ষক নিয়োগ, শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী সরবরাহ, নিয়মিত ও অতিরিক্ত ক্লাস নেওয়া এবং অনিয়মিত শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগের ওপরও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।

 

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

 

এ সময় দাখিল পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসা, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় সারীঘাট উচ্চ বিদ্যালয় এবং এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ পাসের হার অর্জন করায় সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ হলরুমে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। সভায় জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন দপ্তরের চলমান কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।

 

সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি জৈন্তাপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com