শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ প্রেমিককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নারী আটক অভ্র প্রকাশনে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী : বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাকুয়ারপারে বর্ণাঢ্য র‌্যালি মঙ্গলবার সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটানোর অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট সিলেট-ছাতক রেলপথে ধীরগতির সংস্কারকাজ:ট্রেন চলবে কবে? নেপালে ভূমিধস-বন্যায় ক্ষতিগ্রস্তদের যেসব সহায়তা দেবে বাংলাদেশ সিলেটে উদ্ধার হওয়া লা/শটি কার? টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে লাফ দিয়ে পর্যটকের মৃত্যু সড়কের উন্নয়নকাজে ‘বাঁধা’ অভিযোগ, সেই ৯০টি গাছ কাটা হচ্ছে ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা:)’র মোবারক র‌্যালী জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের উত্তরায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশে আসছে নেপালের বন্যার পানি, জানানো হলো গতিপথ হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি সৌদি আরব থেকে ফিরল ৯ বাংলাদেশির মরদেহ জৈন্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা সরকারি মদন মোহন কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস পীরের বাজারের গরু, মাতুরতল হাটের রশিদ! বিশ্বনাথে শান্তি সম্প্রীতি বজায় রাখতে ছাত্র-শিক্ষকের করনীয় শীর্ষক মতবিনিময় সভা কানাইঘাটের সাতবাঁক ইউপি জাসাসের কমিটি অনুমোদন পালমারের জাদুতে চেলসির জয়, আলোনসোর শুভসূচনা ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ‘আওয়ামী লীগ বা বিরোধী দল, সবার মানবাধিকার নিশ্চিত করবে সরকার’ কোম্পানীগঞ্জে অবৈধ সাদাপাথর মজুদের ৩ মিল অকেজো, ট্রাক্টরসহ পাথর জব্দ চেয়ারম্যানশূন্য পশ্চিম আলীরগাঁও ইউপি, বন্ধ নাগরিক সেবা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত ২৮ শিক্ষার্থীকে সংবর্ধনা
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাকুয়ারপারে বর্ণাঢ্য র‌্যালি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাকুয়ারপারে বর্ণাঢ্য র‌্যালি

সবসময় ডেস্ক ::: সিলেট সদর উপজেলার কাকুয়ারপার এলাকাবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর কাকুয়ারপার পয়েন্ট থেকে র‌্যালিটি বের হয়। এতে এলাকার শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

 

মহানবীর (সা.) উপর দুরুদ আর সালামের মধুর সূরে র‌্যালিটি সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের বাইপাস পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় কাকুয়ার পার পয়েন্টে এসে শেষ হয়।

 

পরে কাকুয়ার পার পয়েন্টে এলাকার প্রবীণ মুরব্বি জহির আলীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের আহ্বান জানান।

 

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর শানে কটূক্তি করে তাঁর মর্যাদা ও সম্মানে কোনো প্রভাব ফেলা সম্ভব নয়। ইতিহাসে কটূক্তিকারীদের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, মহানবী (সা.)-এর জীবনাদর্শ মানবজাতির জন্য শান্তি, মানবতা ও ন্যায়বিচারের অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।

 

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল খালিক (বড় হুজুর), মাওলানা ফয়ছল আহমদ নোমানী, মাওলানা আব্দুল হক্ব, ক্বারী সালেহ আহমদ, ক্বারী দেলোয়ার আহমদ নোমান, ক্বারী কামরুল ইসলাম, মফিজ মিয়া, মুক্তার হোসেন, এবাদুর রহমান, কামরুল ইসলাম, আব্দুল বাসিত, ইব্রাহিম আলী ও মতিউর রহমান শাওন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন আরমান আলী, রেজওয়ান, মুন্না, আব্দুল জব্বার, আল-আমিন, আজির, রুহুল আমিন ও মাদ্রাসার ছাত্রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com