বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে ‘ষাটের বটবৃক্ষ’র মোড়ক উন্মোচন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবে ‘ষাটের বটবৃক্ষ’র মোড়ক উন্মোচন


দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলরের ৬০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রকাশিত স্মারক ‘ষাটের বটবৃক্ষ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা এলাকায় যুগে যুগে অনেক গুণীজনের জন্ম হয়েছে, এসব গুণীজনদের দেশ বিদেশের মানুষ এখনো শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁদেরই যোগ্য উত্তরাধিকার সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর। তিনি তাঁর কর্মের মাধ্যমেই সমাজে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।

বক্তারা বলেন, আজকাল চঞ্চল মাহমুদ ফুলরের মতো সাহসী সাংবাদিক খুব কম দেখা যায়। সমাজ বা দেশের স্বার্থে তাঁর মতো সাহসীকতার সাথে সাংবাদিকতা করতে হবে, তবেই মানুষ সাংবাদিকদের আগের মতো শ্রদ্ধা বা সম্মান করবে। অনুষ্ঠানে বক্তারা চঞ্চল মাহমুদ ফুলরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

বুধবার সন্ধ্যায় নগরীর ষ্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটের প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মালেক।

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধ্রুব গৌতম, লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াহিদ, ঢাকা থেকে আগত আলোকচিত্রী সোজিত শেখ বাবু, সমাজকর্মী নাজমুল ইসলাম খছরু।

প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জুমান আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া সাংস্কৃতিক ও তথ্য প্রযুক্তি সম্পাদক এমরান ফয়সল, নির্বাহী সদস্য শামীম আহমদ তালুকদার, সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, আবু বক্কর তালুকদার, পাবেল আহমদ, দৈনিক কাজির বাজারের দক্ষিণ সুরমা প্রতিনিধি এম. আলী হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ সবাইকে নিয়ে জন্মবার্ষিকী স্মারক ‘ষাটের বৃক্ষ’র মোড়ক উন্মোচন করেন এবং কেক কাটেন।   প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com