শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রংপুরে ৪ হত্যা : বিচার বিভাগীয় তদন্তের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ ফরাসি তারকার নতুন গন্তব্য অ্যানফিল্ড। চেরকি,হালান্ড,ফোডেনের ঝড়, দুর্দান্ত শুরু ম্যানচেস্টার সিটির। হামের উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৬৩ লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী বিনা খরচে মালয়েশিয়া যেতে আবেদন করবেন যেভাবে। বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ প্রেমিককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নারী আটক বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাকুয়ারপারে বর্ণাঢ্য র‌্যালি মঙ্গলবার সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটানোর অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট সিলেট-ছাতক রেলপথে ধীরগতির সংস্কারকাজ:ট্রেন চলবে কবে? নেপালে ভূমিধস-বন্যায় ক্ষতিগ্রস্তদের যেসব সহায়তা দেবে বাংলাদেশ সিলেটে উদ্ধার হওয়া লা/শটি কার? টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে লাফ দিয়ে পর্যটকের মৃত্যু সড়কের উন্নয়নকাজে ‘বাঁধা’ অভিযোগ, সেই ৯০টি গাছ কাটা হচ্ছে ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা:)’র মোবারক র‌্যালী জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের উত্তরায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশে আসছে নেপালের বন্যার পানি, জানানো হলো গতিপথ হামের উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানি সৌদি আরব থেকে ফিরল ৯ বাংলাদেশির মরদেহ জৈন্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা সরকারি মদন মোহন কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত তামাবিল দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ

গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ

গোয়াইনঘাট প্রতিনিধি:::সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৩১ বস্তা ভারতীয় জিরা এবং একটি ইঞ্জিন চালিত বারকি নৌকা জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এ ঘটনায় চার অজ্ঞাতনামা পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে গোয়াইনঘাট থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ ডিউটিতে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চার ব্যক্তি নৌকাযোগে ভারতীয় অবৈধ জিরা নিয়ে বাংলাবাজার থেকে সিলেটের দিকে রওনা হয়েছে। খবর পেয়ে পুলিশ সরকারি স্পিডবোট নিয়ে ধাওয়া করলে চোরাকারবারিরা নৌকা ও মালামাল ফেলে নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।

 

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে নৌকাটি তল্লাশি করে ৯৩০ কেজি (৩১ বস্তা) ভারতীয় জিরা এবং ২৫ ঘোড়ার ইঞ্জিনসহ প্রায় ৪৫ ফুট লম্বা একটি কাঠের বারকি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক বাজার মূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।

 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক ও সফল অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও নৌকা জব্দ করা সম্ভব হয়েছে।

 

তিনি আরও জানান, অন্ধকারের সুযোগ নিয়ে চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের পরিচয় সনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com