শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত


গত ৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাবের আয়োজনে ‘চিঠি’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। বিশেষভাবে এই অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাসকে উৎসর্গ করা হয়। সন্ধ্যা ৫:৩০ থেকে রাত ৮:৩০ পর্যন্ত চলা এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবার এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য ছিল।
এটি কালচারাল ক্লাবের নতুন কমিটি গঠনের পর প্রথম অনুষ্ঠান। অনুষ্ঠানের সমাপ্তি পর্বে আনুষ্ঠানিকভাবে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট অংশুমান বর্মন, জেনারেল সেক্রেটারি তৃষিতা তালুকদার রাত্রি, ট্রেজারার সৈকত দেব শাওন, এবং অর্গানাইজার তৌফিকুর রহমান রাব্বি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত শাহ ফরিদী। এছাড়া ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক ড. শামীম আল আজিজ লেলিন, কালচারাল ক্লাবের উপদেষ্টা ও সিএসসি বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন পারভেজ, ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আমির হোসেন, এবং সিএসসি বিভাগের প্রভাষক অয়ন দে ও কে. এম. আসিফুজ্জামান উপস্থিত ছিলেন। তারা ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং ভিসি স্যারের অনুপস্থিতিতে সম্মান স্মারক গ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালচারাল ক্লাবের সাবেক দুই প্রেসিডেন্ট অমর হাসান শান্ত এবং সপ্তর্ষি দেব শান, যাঁরা তাদের উপস্থিতি ও অভিজ্ঞতা দিয়ে অনুষ্ঠানে বিশেষ প্রানবন্ততা যোগ করেন।
উপস্থিত অথিতিবৃন্দ অল্প সময়ের প্রস্তুতিতে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। অনুষ্ঠানটির সাফল্যের পেছনে ক্লাবের সদস্যদের কঠোর পরিশ্রম এবং একাগ্রতাকে সাধুবাদ জানান ক্লাবের উপদেষ্টা শাহাদাত হোসেন পারভেজ। তিনি সাবেক প্রেসিডেন্টদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে পারফর্মারদের অসাধারণ উপস্থাপনার প্রশংসা করেন।   প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com