সবসময় ডেস্ক :::সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশের বিশেষ অভিযানে গত ২৭ আগস্ট ২০২৬ (০০.০০ থেকে ২৩.৫৯ ঘটিকা) পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে মোট ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী এবং মহানগর অধ্যাদেশ অনুযায়ী আটককৃত ব্যক্তিরা।
অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এছাড়া ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৭৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ১০৬টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশ জানিয়েছে, মহানগরের আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।