রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন তিন বছরে ৮ বার নোটিশ করেও পার্কিং উদ্ধার করতে পারছে না সিসিক হবিগঞ্জে চা বাগানে নারী শ্রমিককে ধ/র্ষ/ণে/র অভিযোগ সিলেটে হচ্ছে আরও একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রংপুরে ৪ হত্যা : বিচার বিভাগীয় তদন্তের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও নৌকা জব্দ ফরাসি তারকার নতুন গন্তব্য অ্যানফিল্ড। চেরকি,হালান্ড,ফোডেনের ঝড়, দুর্দান্ত শুরু ম্যানচেস্টার সিটির। হামের উপসর্গে আরো ৩ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৬৩ লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী বিনা খরচে মালয়েশিয়া যেতে আবেদন করবেন যেভাবে। বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত শনিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ প্রেমিককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে নারী আটক বই মানুষকে শুধু জ্ঞানী নয়, মানবিকও করে তোলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাকুয়ারপারে বর্ণাঢ্য র‌্যালি মঙ্গলবার সিলেট সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ণাঙ্গ সংস্কার প্রক্রিয়াকে পাশ কাটানোর অভিযোগে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট সিলেট-ছাতক রেলপথে ধীরগতির সংস্কারকাজ:ট্রেন চলবে কবে? নেপালে ভূমিধস-বন্যায় ক্ষতিগ্রস্তদের যেসব সহায়তা দেবে বাংলাদেশ সিলেটে উদ্ধার হওয়া লা/শটি কার? টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে লাফ দিয়ে পর্যটকের মৃত্যু সড়কের উন্নয়নকাজে ‘বাঁধা’ অভিযোগ, সেই ৯০টি গাছ কাটা হচ্ছে ওসমানীনগরে ঈদে মীলাদুন্নবী (সা:)’র মোবারক র‌্যালী জৈন্তাপুরের শিক্ষার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ জেলা প্রশাসকের উত্তরায় প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাই বাংলাদেশে আসছে নেপালের বন্যার পানি, জানানো হলো গতিপথ
সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা

সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা


সবসময় ডেস্ক :::
ধর্মীয় স্বাধীনতা, বহুত্ববাদ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি বিষয়ে তরুণদের সচেতন করার লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে “Freedom of Religion or Belief (FoRB) Awareness-Raising Workshop”।
​শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট নগরীর আম্বরখানাস্থ ব্রিটেনিয়া হোটেলে দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ, সিলেট জেলা শাখা।
​কর্মশালায় সিলেটের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ জন তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল Freedom of Religion or Belief (FoRB) বা ধর্মীয় স্বাধীনতা সম্পর্কে তরুণদের ধারণা স্পষ্ট করা, ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান জানানো এবং একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে তরুণদের ভূমিকা স্পষ্ট করা।
​উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক এবং ফোর্ব (FoRB) জেলা ফোরামের সভাপতি আবুল কাশেম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ-এর সিলেট আঞ্চলিক সমন্বয়কারী মো. এহসান মাজিদ সাদী। কর্মশালাটি সঞ্চালনা করেন সিলেট জেলা সমন্বয়কারী তাহসিনা রিমা।
​কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন শেখ সোলায়মান, দুর্জয় রায় ও মারুফা আলম মুন।তারা ধর্মীয় স্বাধীনতার গুরুত্ব, ভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের প্রতি পারস্পরিক সম্মান, সহনশীলতা, বৈচিত্র্যকে গ্রহণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিভিন্ন কার্যকর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
​আলোচনা পর্বে বক্তারা বলেন, “একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি ও মতের ভিন্নতাকে সম্মান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ সমাজকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার মাধ্যমে সমাজে বিদ্যমান বিভাজন ও বৈষম্য কমিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।”
​অংশগ্রহণকারী তরুণরা বিভিন্ন আলোচনা, মতবিনিময় ও অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় স্বাধীনতা ও বহুত্ববাদ সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পান। সমাজে সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করতে তারা কীভাবে নিজস্ব অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন, সে বিষয়েও আলোকপাত করা হয়।
​কর্মশালার সমাপনী সেশনে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র (সার্টিফিকেট) বিতরণ করা হয়। প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন ফোর্ব জেলা ফোরামের সাধারণ সম্পাদক ও সাংবাদিক ফয়সল আহমদ বাবলু।
​আয়োজক সংস্থা থেকে জানানো হয়, তরুণদের মধ্যে ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা তৈরির মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ বড় ভূমিকা রাখবে। ভবিষ্যতেও তরুণদের সম্পৃক্ত করে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com