শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেটে জাতীয় গণমাধ্যম কমিশন’র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

সিলেটে জাতীয় গণমাধ্যম কমিশন’র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত


সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় কমিটির উদ্যেগে আজ শনিবার সন্ধা ৭ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মুক্তাদীর এর সভাপতিত্বে ও শাহান আহমদ নাজু এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট ইবনেসিনা হাসপাতালের চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতে আমীর মাওলানা হাবিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন— সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরাই পারে এ দেশের সঠিক দিক নির্দেশনা তুলে ধরতে। তবে সাংবাদিকদের মাঝে বৈষম্য দূর করতে হবে। সঠিক সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে তা কলম সৈনিকরাই পারে সঠিক ইতিহাস তুলে ধরতে। তবে দেশের আজ ক্রান্তিলগ্নে ছাত্রজনতার আন্দোলনকে শক্তিশালী করে তুলতে ওই সাংবাদিকরাই অগ্রনী ভূমিকা রেখেছে। তাই আজ ছাত্র জনতার পাশাপাশি দেশ গঠনে সাংবাদিকরা আরও প্রগতিশীল হতে হবে। সভায় অনুষ্ঠানের প্রধান বক্তা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি— এ. কে. এম. আজিজুল হক বলেন— সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজ ও জাতির সুফল বয়ে আনবে। তবে সঠিক সংবাদ প্রচার আমাদের সকলের দায়িত্ব। সাংবাদিকরাই পারে একটি দেশকে বিদ্রোহ করে তুলতে। আবার সাংবাদিকরাই পারে একটি দেশকে বিদ্রোহ মুক্ত করতে। ফলে আমাদের প্রয়োজন সঠিক তথ্য জেনে সংবাদ প্রচার করা। তবে সাংবাদিকদের পাশে আমরা সব সময় আছি এবং থাকব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সহ— সভাপতি ও ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক— মোঃ মুসলে উদ্দিন বাচ্চু, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা প্রেস ক্লাবের আজীবন সদস্য— মনির হোসেন চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট— আফতাব চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি— চৌধুরী আতাউর রহমান আজাদ, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক— কামাল খান, বিশিষ্ট সমাজসেবক ডাঃ খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট মহানগর বিএনপির সহ— সভাপতি— হাজী মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী এইচ বি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর— মোঃ রেজাউল করিম হিরণ, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির সিলেট জেলা সভাপতি— তোফায়েল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন— সংগঠনের সহ— সভাপতি আজিজুল হক, সহ— সাধারণ সম্পাদক মহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খান, সাপ্তাহিক হলি সিলেট এর নির্বাহী সম্পাদক জহুরুল ইসলাম, শাহাদাৎ হোসেন চৌধুরী, শহীদ আহমদ খান, এম ইজাজুল হক ইজাজ, সোয়েব আহমদ, মুন্নি খানম, সামাদ আহমদ প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com