রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হবিগঞ্জে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃ ত্যু জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৮২১৩ ঘনফুট বালু জব্দ। ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান মুসলিম নগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবলের গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু আর কোনো গুম নয়, নিরপেক্ষ তদন্ত চাই : রুহুল কবির রিজভী শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি শুটিং শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা আইনি জটিলতায় সেলেনা গোমেজ মুসলিম বিশ্বের প্রকৃত শত্রুদের মোকাবিলা করার আহ্বান মোজতবা খামেনির ভারতে প্রসবের আগে নারীর আর্তনাদ : ‘ওরা আমাকে মেরে ফেলবে’, পরে মা-শিশুর মৃত্যু নেপালে বন্যার পর পুনর্গঠনে ব্যয় হতে পারে ‘কয়েক বিলিয়ন ডলার’ গোয়াইনঘাট সীমান্তে ‘আদম ব্যবসায়ী’ কাউসার মিয়া গ্রেপ্তার কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক ম*দ খেয়ে দুই যুবককে ডাকলেন সিলেটের সেই তরুণী বড়লেখায় মজুরি বাড়ানোসহ ৫ দফা দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ রাজনগরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃ ত্যু হবিগঞ্জে ভাই কেড়ে নিলেন বোনের প্রাণ স ন্ত্রা স দমনে সিলেটসহ দেশে শুরু হচ্ছে একযোগে অভিযান ডিএমপিতে বড় রদবদল, নতুন দায়িত্ব পেলেন ৮ কর্মকর্তা বিয়ানীবাজারের সাবেক উপজেলা চেয়ারম্যান পল্লব ঢাকায় গ্রেপ্তার ডিএমপিতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার সিলেটে ধর্মীয় স্বাধীনতা নিয়ে তরুণদের প্রাণবন্ত কর্মশালা সিলেটে যে অপরাধে ধরা পড়লেন ২৬ জন তিন বছরে ৮ বার নোটিশ করেও পার্কিং উদ্ধার করতে পারছে না সিসিক হবিগঞ্জে চা বাগানে নারী শ্রমিককে ধ/র্ষ/ণে/র অভিযোগ সিলেটে হচ্ছে আরও একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জার্মান দূতাবাসে প্রবেশে নতুন নির্দেশনা সিলেট সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রংপুরে ৪ হত্যা : বিচার বিভাগীয় তদন্তের দাবি হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের
কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক

কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক জোরপূর্বক পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে স্থানীয়দের সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা তাঁদের আটক করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করেন।

 

আটক ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার সিঙ্গা শোলপুর গ্রামের রানা মোল্লা (২৪), তাঁর স্ত্রী মাহমুদা আক্তার লিমা (২২) এবং খুলনা জেলার বেজেরডাঙ্গা গ্রামের ময়না খাতুন (২০)।

 

স্থানীয় ও আনসার সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর আওতাধীন দেবলছড়া বিওপির সীমান্ত এলাকা দিয়ে শনিবার সকাল অনুমান ০৭:৩৫ ঘটিকায় কমলগঞ্জ উপজেলার ৬নং আলীনগর ইউনিয়নের বকসিটিলা এলাকায় বিএসএফ ওই ৩ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জনতা তাঁদের ঘিরে রাখে।

 

খবর পেয়ে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবু শাহাদাৎ মোহাম্মদ এনামুল হকের নির্দেশনায় আনসার সদস্য রশিদ মিয়া, ৫নং কমলগঞ্জ ইউনিয়ন দলনেত্রী সুরজাহান বেগম এবং ৭নং ওয়ার্ডের দলনেতা জায়েদ আহমেদ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেন। পরে পরিচয় শনাক্তকরণ ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সকাল সোয়া ৯টায় তাঁদের কমলগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, জীবিকার সন্ধানে প্রায় দুই মাস আগে সিলেট সীমান্ত দিয়ে তাঁরা ভারতে গিয়েছিলেন। শনিবার ভোর আনুমানিক ৩:৩০ ঘটিকায় বিএসএফ সদস্যরা তাঁদের চোখ বেঁধে বকসিটিলা সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পরবর্তীতে সকাল সোয়া ৯টার দিকে তাঁদের কমলগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কমর উদ্দিন বলেন, আটককৃতদের প্রাথমিক পরিচয় শনাক্ত করে নিশ্চিত হওয়া গেছে যে তাঁরা বাংলাদেশি নাগরিক। কাজের তাগিদে কয়েক মাস আগে তাঁরা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ইতোমধ্যেই তাঁদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের কাছে হস্তান্তর করা হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com