মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ঢাকায় লক্কড়-ঝক্কড় বাস বন্ধে কঠোর হচ্ছে ট্রাফিক পুলিশ দক্ষিণ সুরমায় প্রবীণ মুরব্বী হাফিজ আফতাব মিয়ার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক গোয়াইনঘাটে জমি দখলের চেষ্টা,বাঁধা দেওয়ায় মাথায় কোপ কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন লোকসান এড়াতে বিকল্প পথে বিসিবি দেশে বর্তমান ভোটার প্রায় ১২ কোটি ৮৮ লাখ উত্তরায় তীব্র গ্যাস সংকটে বিপাকে যানবাহন চালকরা ট্যুরিজম বোর্ডের সিইও হলেন ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জৈন্তাপুরে নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু

আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু

আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে ১১৮ জন কন্যাশিশু ও ১৩৪ জন নারী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপপরিষদের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগস্টে ৫৪ জন নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনই কন্যাশিশু। এ ছাড়া, দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৩ জন এবং ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুজনকে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৪ জনকে।

অন্যদিকে, আগস্টে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৪ জন। উত্ত্যক্তকরণের শিকার ৯ জন এবং সাইবার সহিংসতার শিকার হয়েছেন ৭ জন নারী ও কন্যাশিশু।

এ মাসে ৫৫ জন নারী ও শিশুকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন কন্যাশিশু ও ৪৫ জন নারী। এ ছাড়া, রহস্যজনক মৃত্যু হয়েছে ২৬ জনের। অপহরণের শিকার হয়েছে ২ কন্যাশিশু।
একই সময়ে যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন এবং এতে নিহত হয়েছেন ৩ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন আরও ২৮ জন।
এ মাসে গৃহকর্মী নির্যাতনের ঘটনাও ঘটেছে। ৫ জন নির্যাতিত গৃহকর্মীর ভেতর ৪ জনেরই মৃত্যু হয়েছে।
আগস্টে ১৩ জন নারী ও শিশু আত্মহত্যার ঘটনাও ঘটেছে। একইসময়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ১ জন নারী ভুক্তভোগী হয়েছেন এবং ১ জন কন্যাশিশু আত্মহত্যার চেষ্টা করেছে। এ ছাড়া, বাল্যবিবাহের ৫টি চেষ্টা প্রতিরোধ করা হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘এসব তথ্য কেবল গণমাধ্যমে প্রকাশিত ঘটনার ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে। ফলে, নারী ও কন্যাশিশুর ওপর সহিংসতার প্রকৃত চিত্র আরও ব্যাপক হওয়ার আশঙ্কা রয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com