বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ঢাকায় লক্কড়-ঝক্কড় বাস বন্ধে কঠোর হচ্ছে ট্রাফিক পুলিশ দক্ষিণ সুরমায় প্রবীণ মুরব্বী হাফিজ আফতাব মিয়ার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক গোয়াইনঘাটে জমি দখলের চেষ্টা,বাঁধা দেওয়ায় মাথায় কোপ কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন লোকসান এড়াতে বিকল্প পথে বিসিবি দেশে বর্তমান ভোটার প্রায় ১২ কোটি ৮৮ লাখ
৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন

৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন


দীর্ঘ ৪২ বছরের শিক্ষকতা জীবন শেষে বিদায় নিলেন চান্দভরাং উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক আতাউর রহমান খাঁন। তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মো. তোরন মিয়ার সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক আবদুল মুমিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বদিউজ্জামাল আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মো. বদিউজ্জামাল আহমদ বলেন, আতাউর রহমান খাঁন শুধু একজন শিক্ষক নন, তিনি ছিলেন অসংখ্য শিক্ষার্থীর জীবন গড়ার একজন দক্ষ কারিগর। তাঁর হাত ধরে বহু শিক্ষার্থী জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে আজ সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। একজন আদর্শ শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না; তিনি শিক্ষার্থীদের সঠিক পথের দিশা দেখান, ভালো-মন্দের পার্থক্য শেখান এবং ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখান।

তিনি আরও বলেন, আতাউর রহমান খাঁন তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর শিক্ষা, আদর্শ ও কর্মনিষ্ঠা প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে। এই বিদ্যালয় ও তাঁর প্রিয় শিক্ষার্থীরা তাঁকে কখনো ভুলবে না।

বিদায়ী বক্তব্যে সহকারী শিক্ষক আতাউর রহমান খাঁন বলেন, দীর্ঘ ৪২ বছরের শিক্ষকতা জীবনে আমার একমাত্র লক্ষ্য ছিল শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়া নয়, বরং তাদের সৎ, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। আমি সবসময় আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, যাতে আমার শিক্ষার্থীরা সঠিক শিক্ষা পায় এবং জীবনে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

এই দীর্ঘ পথচলায় আমি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার কাছ থেকে যে সহযোগিতা, ভালোবাসা ও সম্মান পেয়েছি, তা আমার জীবনের অন্যতম বড় অর্জন। আমি বিশ্বাস করি, একজন শিক্ষকের প্রকৃত সাফল্য তাঁর শিক্ষার্থীদের সাফল্যের মধ্যেই নিহিত। আমার শিক্ষার্থীরা যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে, তখনই আমার শিক্ষকতা জীবন সার্থক হবে।

আমাকে দীর্ঘদিন যেভাবে ভালোবাসা, সম্মান ও সহযোগিতা দিয়েছেন, তার জন্য আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই ভালোবাসা ও স্মৃতি আমি জীবনের শেষ দিন পর্যন্ত হৃদয়ে ধারণ করব।

অনুষ্ঠানে বক্তারা আতাউর রহমান খাঁনের দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। এ সময় বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বদিউজ্জামাল আহমদ, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অধ্যক্ষ জসিম উদ্দিন চৌধুরী, প্রাক্তন শিক্ষক সোলেমান আলী, প্রাক্তন শিক্ষক এনাম সিকদার, প্রাক্তন শিক্ষক শিহাব আহমদ প্রাক্তন ছাত্র হাবিবুর রহমান রুনু, এমদাদুল হক, মো. রাসেল মিয়া, তাইজুল ইসলাম রাজিব,লায়েক আহমেদ, জাহির আহমেদ প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com