কানাইঘাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে পরিবেশ সুরক্ষা, সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার বিষয়ক সেমিনার-বৃক্ষরোপন কর্মসূচী এবং শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্টানের আয়োজন করা হয়। উপজেলা জাসাসের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কলিম উল্লাহ এবং পৌর জাসাসের সিনিয়র সহ-সভাপতি শাহিন আহমদ ডালিমের যৌথ সঞ্চালনায় উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের আহবায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার।
প্রধান বক্তা ছিলেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির ত্রাণ-পুর্নবাসন বিষয়ক সম্পাদক জয়নাল আহমেদ রানু, প্রধান আলোচক ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব ও জেলা বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রায়হান এইচ খাঁন।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা সাবেক কাউন্সিলর আবিদুর রহমান, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মনসুর আলম রুমেল ও সিএম আব্দুল্লাহ আরিফ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও পৌর জাসাসের সিনিয়র সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির অন্যতম নেতা সাতবাঁক ইউপি জাসাসের সভাপতি রফিকুল ইসলাম। কানাইঘাট শিল্পকলা একাডেমীর শিক্ষার্থীদের যৌথ কন্ঠে জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে সেমিনারের শুভ সূচনা করা হয়। এরপর কানাইঘাট পাবলিক হাই স্কুল ও ইউনিভার্সেল স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।
সেমিনারের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জাসাসের সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম, শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর জাসাসের সভাপতি গিয়াছ উদ্দিন, সাধারণ সম্পাদক আজির উদ্দিন মেসি, সাহেদ আহমদ। এছাড়াও বৃক্ষরোপনের উপর শিক্ষার্থীদের মধ্যে কানাইঘাট ইউনিভার্সেল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মাসুরা তাবাসসুম ওহি তার মতামত প্রকাশ করে বক্তব্য রাখে।
উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ স্থানীয় জাসাসের কয়েকশত নেতাকর্মীদের সতঃস্ফূত অংশ গ্রহণে সেমিনারে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের গুরুত্ব ও সুস্থ সাংস্কৃতিক বিকাশ ও সরকারের উন্নয়ন প্রচারের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নিজাম উদ্দিন তফাদার বলেন দেশের ক্রান্তিকালে বিএনপি সরকার হাল ধরে।
অতীতের মত এবারের ক্রান্তিকালেও দেশবাসীর সমর্থণ নিয়ে বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের সকল বিভাগ লুটপাটের মাধ্যমে ধংধ্বশ করেছে, এই বোঝারগøানি এখন টানতে হচ্ছে সরকারকে। তারপর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্থনীতিকে চাঙ্গা করা সহ বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসন সহ দেশের কল্যাণে অনেক মানবিক কার্যক্রম গ্রহণ করেছেন তা জনসাধারণের কাছে তুলে ধরার জন্য জাসাসের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
এছাড়াও প্রধান বক্তা ও প্রধান আলোচক সহ অন্যান্য অতিথিবৃন্দ জাসাসের লক্ষ্য ও উদ্দ্যেশ্য তুলে ধরে সেমিনারে বক্তব্য রাখেন। সেমিনার শেষে উপজেলা প্রশাসন চত্ত¡রে উপজেলা ও পৌর জাসাসের বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন জেলা জাসাসের নেতৃবৃন্দ।