সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী আটক কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন বাংলাদেশ-ভারত ট্রেন চালুর সিদ্ধান্ত মঙ্গলবার সার্ক ইন্টারন্যাশনাল কলেজে,বাংলাদেশের এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেবার নতুন দিগন্তে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার যাত্রা শুরু বছরের পর বছর জমানো পাথর নিলামে, দুশ্চিন্তায় ২ শতাধিক পরিবার সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের শোডাউন সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে ‘সমন্বিত মোবাইল’ নম্বর! বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু
গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি::

গ্রামের বাড়ির ঘরের বিতর থাকা ধানের গোলা। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, ভেতরে ধান নেই-রয়েছে মাদকের বড় চালান। রাতের আঁধারে পুলিশ অভিযান চালাতেই বেরিয়ে আসে সেই চিত্র। গোলার ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ২০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কুটিনা বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

 

রোববার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার কুটিনা বেগম ওই গ্রামের তেরা মিয়ার স্ত্রী।

 

পুলিশ সূত্রে জানা যায়, রুস্তমপুর কলেজসংলগ্ন পাতনী এলাকায় বিপুল পরিমাণ মাদকের চালান মজুদের গোপন তথ্য পায় পুলিশ। পরে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই হামিদ সঙ্গীয় ফোর্স নিয়ে কুটিনা বেগমের বাড়িতে অভিযান চালান।

 

অভিযানের একপর্যায়ে পুলিশের নজর যায় বাড়ির ধানের গোলার দিকে। তল্লাশি চালিয়ে সেখান থেকে একে একে বেরিয়ে আসে ফেন্সিডিলের বোতল। পরে গণনা করে মোট ১ হাজার ২০৫ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। পুলিশ জানায়, উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ১০ হাজার টাকা। ঘটনাস্থল থেকেই কুটিনা বেগমকে গ্রেপ্তার করা হয়।

 

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। ধানের গোলার ভেতরে ফেন্সিডিল লুকিয়ে রেখে পার পাওয়ার যে কৌশল নেওয়া হয়েছিল, পুলিশের নজরদারিতে তা ব্যর্থ হয়েছে। মাদকের মূল উৎপাটনে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে।

 

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নম্বর-০৮, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬। গ্রেপ্তার কুটিনা বেগমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com