সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল-সমাবেশ অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী আটক কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন বাংলাদেশ-ভারত ট্রেন চালুর সিদ্ধান্ত মঙ্গলবার সার্ক ইন্টারন্যাশনাল কলেজে,বাংলাদেশের এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেবার নতুন দিগন্তে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার যাত্রা শুরু বছরের পর বছর জমানো পাথর নিলামে, দুশ্চিন্তায় ২ শতাধিক পরিবার সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের শোডাউন সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে ‘সমন্বিত মোবাইল’ নম্বর! বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন
অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং

অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং

সারা দেশে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইককে সুশৃঙ্খল ব্যবস্থার আওতায় আনতে নতুন নীতিমালা করেছে সরকার। এর আওতায় এসব যানবাহনের জন্য নির্দিষ্ট রুট নির্ধারণের পাশাপাশি নিবন্ধন জালিয়াতি ঠেকাতে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং চালু করা হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর ৭১ বিধির নোটিশের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, অটোরিকশা খাতের সঙ্গে বিপুল মানুষের কর্মসংস্থান জড়িত। তাই কর্মসংস্থান ব্যাহত না করে সড়ক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ইতোমধ্যে এ বিষয়ে বিধিমালা ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে।
নতুন ব্যবস্থায় অটোরিকশা মহাসড়ক ও প্রধান সড়কে চলতে পারবে না। নির্ধারিত রুটেই চলাচল করতে হবে। পাশাপাশি পরিবেশবান্ধব ও নিরাপদ ব্যাটারি ব্যবহারের শর্ত থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতীতে একটি নিবন্ধন নম্বর ব্যবহার করে ১০ থেকে ২০টি পর্যন্ত যান চালানোর ঘটনা ঘটেছে। এ ধরনের জালিয়াতি বন্ধে প্রতিটি অটোরিকশায় ডিজিটাল ট্র্যাকিং ও কিউআর কোড ব্যবহারের ব্যবস্থা করা হবে।
সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, দেশে বর্তমানে ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার চলছে। অবৈধ চার্জিং পয়েন্ট, বিদ্যুৎ চুরি, অনিরাপদ ব্যাটারি ও অদক্ষ চালকের কারণে তৈরি হচ্ছে নিরাপত্তা ও পরিবেশঝুঁকি। তবে লাখ লাখ মানুষের জীবিকার কথা বিবেচনায় নিয়ে এগুলো উচ্ছেদ না করে নিয়ন্ত্রণের আওতায় আনার দাবি জানান তিনি।
বিদ্যুৎ চুরি বন্ধে নজরদারি বাড়ানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় এআই প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com