কানাইঘাট প্রতিনিধিঃ
সৌদিআরব থেকে নিজ বাড়িতে ফেরার পথে কানাইঘাটের ২ প্রবাসীর মৃত্যুতে শোকের মাতম চলছে। প্রিয় জনকে কাছে পেয়ে যেখানে বউ বাচ্চাদের আনন্দ করার কথা, সেই আনন্দ মুর্হুতে বিষাদে রূপ নিয়েছে।
জানা যায় কানাইঘাট উপজেলার দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের লামারতালুক গ্রামের আবু বক্করের পুত্র করিম আহমদ ও কুতুব উদ্দিনের পুত্র খালিদ আহমদ জীবনের তাগিদে দীর্ঘদিন থেকে সৌদিআরবের আল-মাজমাহ’র হুরমা এলাকায় বসবাস করে আসছেন। আজ মঙ্গলবার তাদের দেশে ফেরার কথাছিল।
সেই লক্ষ্যে গতকাল সোমবার বাংলাদেশ সময় বিকাল ৩টায়, জিদ্দা বিমান বন্দরের উদ্দ্যেশে তারা বাসা থেকে বের হন। কিন্তু পথেমধ্যে তায়েফ শহরে আসা মাত্র তাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক র্দুঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই প্রবাসী করিম আহমদ ও খালিদ আহমদ মৃত্যুবরণ করেন।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ জানিয়েছেন, করিম আহমদ ও খালিদ আহমদ দীর্ঘদিন থেকে সৌদিআরবে রয়েছেন। ব্যাক্তিগত জীবনে করিম আহমদ ১ কন্যা সহ ৩ ছেলের জনক, এদের মধ্যে বড় ছেলে কাতারে থাকে আর মেজো ছেলে তাহার সাথে সৌদিআরবে রয়েছে, বাবাকে জিদ্দা বিমান বন্দরে বিদায় জানাতে মেজো ছেলেও ঐ গাড়িতে ছিল।সে গুরুত্বর আহত হয়েছে।
অপরদিকে নিহত খালিদ আহমদ ৮ সন্তানের জনক, তাহার ৪ ছেলে ও ৪ মেয়ে। তারা দুইজনই মধ্যবিত্ত পরিবারের সন্তান। এদিকে নিহত এই দুইজনের লাশ বাংলাদেশে দ্রæত পাঠানোর ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছে স্বজনেরা আকুল আবেদন জানিয়েছেন।