নিজস্ব প্রতিবেদক:: সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের সরুয়ালা গ্রামে এম এ মালিক চৌধুরী ট্রাস্টের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এক সভা আজ ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। তবরিছ আলী চৌধুরীর সভাপতিত্বে ও মোহাম্মদ লুহিতুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় সর্ব সম্মতিক্রমে মোহাম্মদ লুহিতুর রহমান চৌধুরী-কে সভাপতি, মো. রুজেল মিয়া চৌধুরী-কে সাধারণ সম্পাদক ও মজদুদ্দিন আহমদ আমিম চৌধুরীকে অর্থ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ঠ এম এ মালিক চৌধুরী পারিবারিক ট্রাস্টের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন, প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, সহ অর্থ সম্পাদক ফয়ছল মিয়া চৌধুরী, সদস্য তানভীর আহমদ চৌধুরী, তারেক আহমদ চৌধুরী, রাজু চৌধুরী, নাসিম চৌধুরী, সুনা মিয়া চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী, হামিদুর রহমান চৌধুরী, মশফিকুর রহমান চৌধুরী, জুনেল আহমদ চৌধুরী, আরাফাত আহমদ চৌধুরী, বেলাল আহমদ চৌধুরী, আদি চৌধুরী।
কমিটির উপদেষ্ঠারা হলেন ড. শাহদিন মালিক চৌধুরী, তবরিছ আলী চৌধুরী, মকবুল হোসেন চৌধুরী, আব্দুল মতিন চৌধুরী, ডাক্তার ফারুক আহমদ চৌধুরী, সাদ মিয়া চৌধুরী, ওহিদুর রহমান চৌধুরী, রেজা চৌধুরী, রাজা চৌধুরী, আব্দুর রব মাছুম, বাদশা মিয়া চৌধুরী, রুমেল আহমদ চৌধুরী, লাবিব আহমদ চৌধুরী, জামিল আহমদ চৌধুরী।