বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আরিফ আহমদ চৌধুরী বগাইয়া হাওর মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাগরিক সুবিধার ঘাটতি, তবুও খাদিমনগরে হোল্ডিং ট্যাক্সের চাপ টরন্টোতে আমেরিকা প্রবাসী লেখক ময়নুল হক চৌধুরী হেলালের সম্মানে মতবিনিময় সভা বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত বিশ্বনাথে এম এ মালিক চৌধুরী ট্রাস্টের কমিটি গঠন কানাইঘাটের রাজাগঞ্জ ইউপি জাসাস’র কমিটি অনুমোদন দেশে ফেরার পথে সৌদিতে কানাইঘাটের ২ প্রবাসী নিহত ১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি কী কী আছে বাংলাদেশের নতুন জার্সিতে? মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিলে ৭ নির্দেশনা সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল-সমাবেশ অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী আটক কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন বাংলাদেশ-ভারত ট্রেন চালুর সিদ্ধান্ত মঙ্গলবার সার্ক ইন্টারন্যাশনাল কলেজে,বাংলাদেশের এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেবার নতুন দিগন্তে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার যাত্রা শুরু বছরের পর বছর জমানো পাথর নিলামে, দুশ্চিন্তায় ২ শতাধিক পরিবার সুবাস ও জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রশিক্ষণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের শোডাউন সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসের ওয়েবসাইটে ‘সমন্বিত মোবাইল’ নম্বর! বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও দেশীয় অস্ত্রসহ আটক ২ কানাইঘাটে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত
বগাইয়া হাওর মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বগাইয়া হাওর মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া হাওর মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক, গোয়াইনঘাট উপজেলা বিএনপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এছাড়া সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

জানা যায়, এবারের পরীক্ষায় বগাইয়া হাওর মডেল স্কুল থেকে মোট ২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে দুইজন এ+ এবং একজন গোল্ডেন এ+ অর্জন করেছে।

 

গোল্ডেন এ+ অর্জনকারী শিক্ষার্থী মাহমুদা আক্তার সাম্মিকে বিশেষভাবে অভিনন্দন ও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

 

বক্তারা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের ভালো ফলাফল প্রমাণ করে সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে তারাও শিক্ষাক্ষেত্রে আরও ভালো করতে পারে। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের ও এলাকার সুনাম বয়ে আনার আহ্বান জানান।

 

অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com