বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আরিফ আহমদ চৌধুরী বগাইয়া হাওর মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাগরিক সুবিধার ঘাটতি, তবুও খাদিমনগরে হোল্ডিং ট্যাক্সের চাপ টরন্টোতে আমেরিকা প্রবাসী লেখক ময়নুল হক চৌধুরী হেলালের সম্মানে মতবিনিময় সভা বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পৃথক এসব অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ২ হাজার ২০৬টি মামলা করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে ৪৩৬টি গাড়ি ডাম্পিং ছাড়াও ৩০৬টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী ডিএমপির বিভিন্ন ট্রাফিক বিভাগে পৃথক ওই অভিযান চালানো হয়। এর মধ্যে ট্রাফিক-মিরপুর বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ৪৭১টি মামলা হয়েছে। যার মধ্যে ৩৪টি বাস ছাড়াও ১৯টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ২২৪টি মোটরসাইকেল রয়েছে। পাশাপাশি একই দিন ট্রাফিক-উত্তরা বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৩৮টি বাস ছাড়াও ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১৭৮টি মোটরসাইকেলসহ মোট ৪৩২টি মামলা হয়েছে।
অন্যান্য বিভাগের মধ্যে ট্রাফিক-উত্তরা ও মিরপুরের পাশাপাশি ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০৪টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক-গুলশান বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৩১১টি এবং ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৬৫টি মামলা করা হয়েছে।
এ ছাড়া ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬১টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪৩টি এবং ট্রাফিক-রমনা বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১১৯টি মামলা করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com