শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত 

লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত 

বালাগঞ্জ প্রতিনিধি :::

লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৬টায় পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

 

ট্রাস্টের সভাপতি মকসুদ রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিক উদ্দিনের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিল্লুর খান।

 

সভায় সভাপতির স্বাগত বক্তব্যের পর ট্রাস্টের গত দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক রফিক উদ্দিন। পরে গত দুই বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ এম. মোসাইদ খান।

 

সভায় আলহাজ মনির হোসেন, আব্দুল হক আবু, খালেছ উদ্দিন (সাবেক স্পিকার, টাওয়ার হ্যামলেটস), মোহাম্মদ আসিক মিয়া, আব্দুল মুক্তার সাইস্তা, জুনাব আলী (সাবেক মেয়র, সুইনডন), আব্দুর নুর খলকু, আরশ আলী, মিয়া মোহাম্মদ চন্দন, আব্দুল আহাদ, আব্দুল বারী, লাল মিয়া, সুরমা মিয়া, শামীম আহমদ, আহমদ আলী, মোহাম্মদ রফিক উদ্দিন, শহিদুল ইসলাম, নাসির উদ্দিন, মিরাজ নানু মিয়া, সাদেক আলী, শামীম ইকবাল, বদরুল হক সাহীন, তাকবীর হোসেন দুলাল, এম. মোসাইদ খান, আব্দুল কাইয়ুম সুনেল, রিপন আলী অপু, এম. এ. আলী, আব্দুল কালাম, মাছুম মিয়া, দ্বারা হোসেন পলাশ, জুয়েল খান ও কবির আহমেদ সোহেলসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

 

সভায় প্রথম পর্বের কার্যক্রম শেষে দ্বিতীয় পর্বে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন খালেছ উদ্দিন, আব্দুল হক আবু ও আব্দুল মুক্তার সাইস্তা।
নির্বাচনে সভাপতি পদে মিরাজ নানু মিয়া, সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে তাকবীর হোসেন দুলাল মনোনয়নপত্র জমা দেন। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় নির্বাচন কমিশনাররা তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

 

সভায় উপস্থিত ট্রাস্টি ও সদস্যদের মতামতের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে ২৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।

 

সভায় ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ট্রাস্টি, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও উপদেষ্টা পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তাঁদের মতামত, পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে ট্রাস্টের কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, লালাবাজার ইউনিয়ন ও এর মানুষের কল্যাণে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এ জন্য সবার সহযোগিতা ও দিকনির্দেশনা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com