শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সিলেটের জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ওয়াসিফুরকে সংবর্ধনা প্রদান কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কানাইঘাট উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানদের সাথে এমপি’র মতবিনিময় সবচেয়ে বড় উৎপাদনকারী হয়েও যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনছে কাতার গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলে অংশগ্রহণ, ৩২ জন গ্রেফতার তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী শাহবাগ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার বিশ্বনাথে যৌতুক ও নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেফতার জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলো নাদিয়াসহ ২৫ জন কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন
কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কানাইঘাট সমিতির উদ্যেগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর শহরস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যেগে এ সংবর্ধনা প্রদান করা হয়।

 

সংবর্ধনা অনুষ্টানে কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কানাইঘাট সমিতি সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যাংকার বদরুল আমিন হারুনের সভাপতিত্বে এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিকের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সমিতির সেক্রেটারী মোঃ জাকারিয়া।

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফুলবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জাকির হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, মনসুরিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা খলিলুর রহমান, সমিতির উপদেষ্টা

 

মাষ্টার জালাল উদ্দিন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ফয়ছল আহমদ, কানাইঘাট পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী একেএম ওলি উল্লাহ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, কানাইঘাট পৌর জামায়াতের সেক্রেটারী মাওলানা ইকবাল হোসাইন, জৈন্তিয়া উন্নয়ন পরিষদ কানাইঘাট শাখার সভাপতি মুহিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শমসের আলম।

 

কানাইঘাট সমিতির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহ-সভাপতি শামসুন নুর, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গফুর, মহি উদ্দিন জাবের সহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ। অনুষ্টান শেষ পর্যায়ে কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী কানাইঘাট সমিতি সিলেট মহানগরের নেতৃবৃন্দ ও কৃতি শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

 

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কানাইঘাট সমিতি সিলেট মহানগরের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে বলেন প্রথম বারের মত কানাইঘাটের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করে এ ধরণের মহতি কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

 

সংবর্ধনা অনুষ্টান শেষে কানাইঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের মোট ৬৬জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট সহ এককালীণ বৃত্তি তুলে দেন অতিথিবৃন্দ। সংবর্ধনা অনুষ্টানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com