সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচার অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ভারতের মাটিতে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে তোলপাড় নিয়ম ভেঙে ঘোরাঘুরি, শাস্তির মুখে ৩ ক্রিকেটার অসুস্থতা পেরিয়ে অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি সোদি আরবে হামলার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সৌদির আরামকো স্থাপনায় হামলার দাবি হুথিদের ইসলামাবাদ অভিমুখে ইমরান খান সমর্থকদের লংমার্চ শুরু আজ যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ শাহজালাল বিমানবন্দরে ২ কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব বিশ্বনাথে দুই গ্রামের সং/ঘ/র্ষে/র ঘটনায় চেয়ারম্যান ধলা মিয়ার পুত্রসহ ৩৩ জনের নামে পাল্টা মা/ম/লা একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ১৬-১৭ জানুয়ারি মূল আয়োজনের সম্ভাবনা, প্রস্তুতি চলছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ ট্রাফিক আইন লঙ্ঘন, দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনন, দুভোর্গে পরিবার আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান হয়ে জনতার সেবা করতে চান মো. বাবুল আহমেদ গোয়াইনঘাটে বিএমএস আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জৈন্তাপুর সীমান্তে পুলিশের নজরদারি বাড়ল, এক মাসে কোটি টাকার পণ্য জব্দ ব্রিটেনে জমে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’ কমলগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ কমলগঞ্জে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ এপেক্স ক্লাব অব সাউথ সুরমার উদ্যোগে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনে অনুদান প্রদান জৈন্তাপুরের চিকনাগুলে সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচার

গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচার

কমলগঞ্জ প্রতিনিধি:::

মৌলভীবাজারের কমলগঞ্জে সম্প্রতি গরু চুরি ও গরু চুর আটকের ঘটনা নিয়ে একটি কুচক্রী মহল চোরাই গরু উদ্ধার নিয়ে কুলাউড়া উপজেলার ১০ নম্বর হাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মো. গুলজার আহমদ এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

 

 

এ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানিকর অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন ইউপি সদস্য মো. গুলজার আহমদ। রোববার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই প্রতিবাদ জানান।

 

 

লিখিত বক্তব্যে গুলজার আহমদ বলেন, সম্প্রতি উপজেলার সুনছড়া থেকে পুলিশ যোগীবিল এলাকার গরুচুর আটক করে। এই গরু চোরকে আটকের পর পুলিশ আদালতে প্রেরন করে। এই চুরের কাছ থেকে বাস্তবে কমলগঞ্জ থানা পুলিশ কোন বক্তব্য ও তথ্য প্রমাণ প্রকাশ করেনি। অথচ এই ঘটনাকে কেন্দ্র করে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার শুরু করেছে।

 

 

সমাজে আমাকে হেয়প্রতিপন্ন করতে পারিবারিক শত্রুতার জেরে এই কুচক্রি মহল বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিছু কিছু আইডি ও কিছু ফেক আইডি এসব বিষয়ের প্রকৃত সত্যতা নিশ্চিত না হয়ে ‘আমার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার হয়েছে’ এমন শিরোনামে অপপ্রচার শুরু করছে। এতে সমাজে আমার সম্মান ও মানহানি করা হচ্ছে।

 

 

তিনি আরও বলেন, আমি বিগত প্রায় ১০ বছর ধরে দুই মেয়াদের ইউপি সদস্য হিসাবে অত্যন্ত সুনামের সাথে আমার ওয়ার্ডের অর্পিত দায়িত্ব পালন করে আসছি। নির্বাচিত ইউপি সদস্য হিসাবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত অর্পিত সকল দায়িত্ব পালন করে আসছি। বিশেষ করে জনগণের জানমাল নিরাপত্তা ও সরকারি সুযোগ সুবিধা প্রাপ্তিতে আমার চেষ্টার কোন ঘাটতি নেই।

 

 

বর্তমানে আমার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের পরিকল্পিত মিথ্যা অপপ্রচারের বানোয়াট কল্পকাহিনী দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব পোস্ট রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর এসব পোস্ট দ্রুত প্রত্যাহার করা না হলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

 

কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দীন বলেন, একজন গরু চুরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং তার রিমান্ডও প্রার্থনা করা হয়েছে। তবে কুলাউড়ার হাজীপুরের ইউপি সদস্যের বাড়ি থেকে গরু উদ্ধার বা এসংক্রান্ত কোন তথ্য নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com