রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব বিশ্বনাথে দুই গ্রামের সং/ঘ/র্ষে/র ঘটনায় চেয়ারম্যান ধলা মিয়ার পুত্রসহ ৩৩ জনের নামে পাল্টা মা/ম/লা একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ১৬-১৭ জানুয়ারি মূল আয়োজনের সম্ভাবনা, প্রস্তুতি চলছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ ট্রাফিক আইন লঙ্ঘন, দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনন, দুভোর্গে পরিবার আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান হয়ে জনতার সেবা করতে চান মো. বাবুল আহমেদ গোয়াইনঘাটে বিএমএস আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জৈন্তাপুর সীমান্তে পুলিশের নজরদারি বাড়ল, এক মাসে কোটি টাকার পণ্য জব্দ ব্রিটেনে জমে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’ কমলগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ কমলগঞ্জে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ এপেক্স ক্লাব অব সাউথ সুরমার উদ্যোগে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনে অনুদান প্রদান জৈন্তাপুরের চিকনাগুলে সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচন: মনোনয়ন চূড়ান্ত, ভোট ৯ অক্টোবর গোয়াইনঘাট সীমান্তে শটগান-গুলি ও মদসহ কোটি টাকার পণ্য জব্দ গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন আবুল হোসেন স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘ইংলিশ ডিবেট কম্পিটিশন-২০২৬’ অনুষ্ঠিত বিশ্বনাথে বিনামূল্যে সাড়ে ৫ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১৩৪৯ আইনশৃঙ্খলার উন্নতি হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে : বাণিজ্য মন্ত্রী কানাইঘাটে ২২ পিস ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বক্তারা সিলেটে ১৫৪ পেশাজীবী চালককে রিফ্রেশার প্রশিক্ষণ চুনারুঘাটে আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক ফয়ছল কাদির
কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনন, দুভোর্গে পরিবার

কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনন, দুভোর্গে পরিবার

Oplus_131072

কমলগঞ্জ প্রতিনিধি :::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারইউনিয়নের মিনারাই গ্রামে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন এবং বসত ঘরে সংস্কার কাজে প্রতিপক্ষের বাঁধা দেয়ার অভিযোগ উঠেছে। এতে ঝুঁকিপূর্ণ ঘরে বসবাসরত রুপজান বেগমের পরিবার সদস্যরা চরম দুর্ভোগ ও অমানবিকভাবে দিন কাটছেন। পুকুরে মাছ নিধনের বিষয়ে ভূক্তভোগী পরিবার কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, মিনারাই গ্রামের আব্দুল গণির স্ত্রী রুপজান বেগমের কাগজাদি ও ভোগদখল বৈধ থাকার পর ও পার্শ্ববর্তী ঘরের প্রতিপক্ষ আব্দুল মন্নাফ, আব্দুল বারী, আবরুজ মিয়া, আল-আমীন ওই অংশে শরীকানদের ভূমি দাবি করে আসছেন। সামাজিকভাবে কয়েক দফা সালিশ বৈঠকেও এর কোন সুরাহা হয়নি। ফলে রুপজান বেগমের বসবাসরত টিনসেড ঘরটি চরম জরাজীর্ণ ও বসবাস অনুপযোগী হয়ে পড়লেও আব্দুল মন্নাফ ও আব্দুল বারী বসতঘরে সংস্কার কাজে বাঁধা দিচ্ছেন।

 

সকল প্রস্তুতি থাকার পরও প্রতিপক্ষের বাঁধায় রুপজান বেগম ঘরে সংস্কার কাজ করাতে না পারায় ঘরটি জীর্ণশীর্র্ণ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন।

 

রুপজান বেগম বলেন, বাড়িতে প্রকৃত অংশীদারের কাছ থেকে চব্বিশ শতক ষাট শতাংশ ভূমি কিনে নামজারি, খারিজ করে সম্পূর্ণ বৈধভাবে বসবাস করছি। এখানে আর কারো অংশ নেই। এই ভূমির উপর নির্মিত পুরনো টিনসেডের ঘরটি বর্তমানে জীর্ণশীর্ন হয়ে পড়েছে। বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঝরতে থাকে। ঘরটি সংস্কার কাজের উদ্যোগ নিলে প্রতিপক্ষ বারবার বাঁধা দেয়ায় কাজ করাতে পারছি না। ফলে ঘরে শিশুসহ ৯ সদস্যের বসবাস রীতিমতো কষ্টসাধ্য হয়ে পড়ছে এবং চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

 

রুপজান বেগমের ছেলে আব্দুল নসাদ বলেন, জমির বিরোধ নিয়ে আব্দুল মন্নাফ, আব্দুল বারীরা গত ১৭ সেপ্টেম্বর বসতবাড়ি সংলগ্ন পুকুরে বিষ ঢেলে চাষকৃত লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধন করেছে। এঘটনায় চারজনকে আসামী করে গত ২২ সেপ্টেম্বর কমলগঞ্জ থানায় মামলা দায়ের করি।

 

এই আসামীরা একদিকে ঘরের সংস্কার কাজে বাঁধা দিচ্ছে, অন্যদিকে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের মাধ্যমে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে তুলছে।

 

অভিযোগ বিষয়ে আব্দুল মন্নাফ ও আব্দুল বারী বলেন, কে বা কারা বিষ ঢেলে মাছ নিধন করেছে তা জানা নেই। বাড়িতে শরীকানরা জমির মালিক রয়েছে। শরীকানদের জমি বের করে দিতে বলার কারনে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের মামলায় অন্যায়ভাবে আসামী করা হয়েছে।

 

পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, জমি নিয়ে তাদের পারিবারিক জটিলতা চলছে। কয়েক দফা সালিশ বৈঠক হলেও উভয়পক্ষের অসহযোগিতার কারনে সমস্যার সমাধা হচ্ছে না। তবে বসতঘরের সংস্কার কাজ করতে না দেওয়া মানবাধিকার লঙ্ঘন।

 

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার এসআই রনি তালুকদার বলেন, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের মামলায় আসামী জেলহাজত থেকে জামিনে রয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে। তবে রুপজান বেগমের বসতঘরে সংস্কার কাজে বাঁধা দেয়ার বিষয়টি তারা মৌখিকভাবে বলেছে। এবিষয়ে তাদের আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com