সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কোম্পানীগঞ্জে ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা গরু চুরি নিয়ে মিথ্যা অপপ্রচার অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা ভারতের মাটিতে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে তোলপাড় নিয়ম ভেঙে ঘোরাঘুরি, শাস্তির মুখে ৩ ক্রিকেটার অসুস্থতা পেরিয়ে অভিনয়ে ফেরার অপেক্ষায় তানিয়া বৃষ্টি সোদি আরবে হামলার ঘটনায় তীব্র নিন্দা বাংলাদেশের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সৌদির আরামকো স্থাপনায় হামলার দাবি হুথিদের ইসলামাবাদ অভিমুখে ইমরান খান সমর্থকদের লংমার্চ শুরু আজ যানজট নিরসনে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ শাহজালাল বিমানবন্দরে ২ কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব বিশ্বনাথে দুই গ্রামের সং/ঘ/র্ষে/র ঘটনায় চেয়ারম্যান ধলা মিয়ার পুত্রসহ ৩৩ জনের নামে পাল্টা মা/ম/লা একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ১৬-১৭ জানুয়ারি মূল আয়োজনের সম্ভাবনা, প্রস্তুতি চলছে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ ট্রাফিক আইন লঙ্ঘন, দুই দিনে রাজধানীতে ৪ হাজার মামলা কমলগঞ্জে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনন, দুভোর্গে পরিবার আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান হয়ে জনতার সেবা করতে চান মো. বাবুল আহমেদ গোয়াইনঘাটে বিএমএস আইডিয়াল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জৈন্তাপুর সীমান্তে পুলিশের নজরদারি বাড়ল, এক মাসে কোটি টাকার পণ্য জব্দ ব্রিটেনে জমে উঠেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক নির্বাচন চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’ কমলগঞ্জে বৃক্ষরোপন ও চারা বিতরণ কমলগঞ্জে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ এপেক্স ক্লাব অব সাউথ সুরমার উদ্যোগে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনে অনুদান প্রদান জৈন্তাপুরের চিকনাগুলে সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান স্কলার্সহোম শিবগঞ্জ শাখায় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা

অক্টোবরের বেতনের সঙ্গে তিন মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অক্টোবরের বেতনের সঙ্গে প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার পেতে পারেন। তবে কে কত টাকা বকেয়া পাবেন, তা নির্ভর করবে নতুন বেতন নির্ধারণ বা পে ফিক্সেশনের ওপর। সোমবার (৫ অক্টোবর) থেকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কাজ শুরু হচ্ছে। এ কার্যক্রম ২০ অক্টোবরের মধ্যে শেষ করতে বলেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।
নতুন কাঠামোয় প্রত্যেক চাকরিজীবীর মূল বেতন পে ফিক্সেশনের মাধ্যমে নির্ধারণ করা হবে। নতুন ও আগের মূল বেতনের পার্থক্য এবং নতুন বেতন কার্যকর হওয়ার তারিখ বিবেচনায় নিয়ে বকেয়ার পরিমাণ হিসাব করা হবে। অর্থ বিভাগের সূত্র অনুযায়ী, বেতন নির্ধারণের কাজ শেষ হলে প্রায় তিন মাসের বকেয়া একসঙ্গে দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে সবার বকেয়ার পরিমাণ সমান হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোয় নির্ধারিত বেতন এবং বেতন কার্যকর হওয়ার তারিখের ওপর তা নির্ভর করবে।
বেতন নির্ধারণের সময় চাকরিজীবনের গুরুত্বপূর্ণ তথ্যও দিতে হবে। পদোন্নতি, বদলি, টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড হয়ে থাকলে সেসব তথ্য পে ফিক্সেশনে উল্লেখ করতে হবে। এ-সংক্রান্ত অফিস আদেশ ও প্রয়োজনীয় নথিপত্রও প্রস্তুত রাখতে হবে।
এ ক্ষেত্রে নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, পদবি, গ্রেড ও বেতনসংক্রান্ত তথ্য সঠিকভাবে মিলিয়ে দেখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ থাকলে বেতন নির্ধারণে জটিলতা তৈরি হতে পারে। আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত মুঠোফোন নম্বরও প্রয়োজন হবে। জাতীয় পরিচয়পত্র না থাকলে চাকরির নথিতে থাকা জন্মতারিখসহ অন্যান্য তথ্য হালনাগাদ করে আবেদন করতে হবে।
গত ১৯ সেপ্টেম্বর ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামো বাস্তবায়নে প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৬-২৭ ও ২০২৭-২৮—এই দুই অর্থবছরে ধাপে ধাপে নতুন বেতন ও ভাতা কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপে এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে নতুন মূল বেতন কার্যকর হবে। নতুন কাঠামোর ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত দ্বিতীয় ধাপে এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় ধাপে নতুন মূল বেতন কার্যকর হবে। আর নতুন কাঠামোর ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে দুই দফায় মূল বেতনের ৭০ শতাংশ দেওয়ার জন্য ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
চাকরিজীবীরা অনলাইনে তথ্য দেওয়ার পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় তা যাচাই করবে। অনলাইনে দেওয়া তথ্য ও জমা দেওয়া নথিপত্রে অসংগতি থাকলে তা সংশোধন করতে হতে পারে। তাই শুধু অনলাইনে তথ্য পূরণ করলেই পে ফিক্সেশনের কাজ শেষ হবে না। আগের চাকরির ইতিহাস ও বেতন নির্ধারণের তথ্যের সঙ্গে নতুন তথ্যের সামঞ্জস্য থাকতে হবে। অনলাইনে তথ্য দিতে সমস্যা হলে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার সহায়তা নেওয়া যাবে।
বেতন নির্ধারণ চূড়ান্ত হওয়ার পর নতুন মূল বেতনের ভিত্তিতে বেতন বিল তৈরি হবে। একই সঙ্গে বকেয়া পাওনার হিসাবও চূড়ান্ত করা হবে। এরপর অক্টোবরের বেতনের সঙ্গে সংশ্লিষ্ট চাকরিজীবীদের বকেয়া দেওয়ার ব্যবস্থা করা হবে।
নতুন বেতনকাঠামোর পে ফিক্সেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হিসাবরক্ষণ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অর্থ বিভাগের ‘সেবা দেয়া সক্ষম করতে সরকারি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচি’র (এসপিএফএমএস) আওতায় আইবাস প্লাস প্লাসে এ প্রশিক্ষণ চলছে। এতে প্রধান হিসাব ও অর্থ কর্মকর্তা (সিএএফও), বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিসিএ), জেলা হিসাব ও অর্থ কর্মকর্তা (ডিএএফও) এবং উপজেলা হিসাব কর্মকর্তা (ইউএও) কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিচ্ছেন।
আরও পড়ুন
নতুন বেতনকাঠামোয় উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রেও কিছু বিষয় বিবেচনায় নিতে হবে। নতুন বেতন আদেশ অনুযায়ী, কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়া একই পদে আট বছর পূর্ণ করলে এবং চাকরি সন্তোষজনক হলে পরবর্তী উচ্চতর গ্রেড পাবেন। প্রথম উচ্চতর গ্রেড পাওয়ার পর একই পদে আরও ছয় বছর চাকরি করলে দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ রয়েছে।
তবে আগের বেতনকাঠামোয় টাইম স্কেল, সিলেকশন গ্রেড বা উচ্চতর গ্রেড পাওয়া কর্মচারীদের ক্ষেত্রে নতুন কাঠামোয় বেতন নির্ধারণে কিছু জটিলতা রয়েছে। অর্থ বিভাগের কর্মকর্তারা এসব বিষয় সমাধানের কাজ করছেন।
অর্থ বিভাগের আদেশ অনুযায়ী, আগের বেতনকাঠামোয় একই পদে দুই বা ততোধিক সিলেকশন গ্রেড, টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে থাকলে নতুন কাঠামোয় ওই পদে আর উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ থাকবে না। তবে ৩০ জুন ২০২৬ পর্যন্ত একই পদে একজন কর্মচারী মাত্র একটি উচ্চতর স্কেল বা গ্রেড পেয়ে থাকলে পরবর্তী ছয় বছর পূর্তির পর দ্বিতীয় উচ্চতর গ্রেড পাওয়ার বিধান রয়েছে।
এ কারণে ৫ থেকে ২০ অক্টোবরের মধ্যে বেতন নির্ধারণের সময় বর্তমান বেতনের পাশাপাশি আগের পদোন্নতি, উচ্চতর গ্রেড ও বেতন নির্ধারণের ইতিহাসও যাচাই করতে হবে। এসব তথ্য সঠিকভাবে মিলিয়ে নেওয়ার পরই নতুন মূল বেতন ও বকেয়া পাওনার হিসাব নির্ধারণ করা সম্ভব হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com