স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে গেলেও প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। মাঠের ব্যর্থতার পর এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলোচনায় এসেছেন তিন ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টকে না জানিয়ে জাপানের এক শহর থেকে অন্য শহরে ঘুরতে যাওয়ায় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনের বিরুদ্ধে আর্থিক জরিমানার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এশিয়ান গেমস চলাকালে টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে বা তাদের অবগতির বাইরে ভ্রমণ করাকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নজরে আসার পর তিন ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সূত্রের দাবি, নিয়ম ভাঙার কারণে প্রত্যেককে ১ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে এ বিষয়ে বিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আরও পড়ুন
এশিয়ান গেমসে এবার পুরুষ দলের পাশাপাশি নারী দলও ভালো ফলের প্রত্যাশা নিয়ে অংশ নেয়। তবে পুরুষ দল স্বর্ণপদক জিততে পারেনি, নারী দলও কোনো পদক পায়নি। মাঠের ফল নিয়ে হতাশার মধ্যেই এবার তিন ক্রিকেটারের শৃঙ্খলাভঙ্গের বিষয়টি আলোচনায় এসেছে।