হবিগঞ্জের চুনারুঘাটে পৃথক দুই অভিযানে প্রায় আট লক্ষ টাকা মূল্যের ৫৫ কেজি ভারতীয় গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৭ মার্চ) ভোররাত ও সকালে বিস্তারিত
হবিগঞ্জের মাধবপুরে অভিযানে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-এর ৫৫ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন বিস্তারিত
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে টাকার লোভে এক শ্রেণির জমির মালিকদের নদীর পাড় বিক্রি ও প্রভাবশালী সিন্ডিকেটের বালু লুটের তাণ্ডবে মানচিত্র থেকে মুছে যাচ্ছে একের পর এক গ্রাম। স্থানীয় ইজারাদার বিস্তারিত
সাংবাদিক এনামুল হক এনটিভি ইউরোপের সংবাদ বিভাগে ভিডিও জার্নালিস্ট হিসেবে যোগ দিয়েছেন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। এনটিভি ইউরোপে যোগদানের আগে এনামুল হক দেশের বিভিন্ন বিস্তারিত
শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী উপজেলার কেন্দুয়াপাড়া আমবাগান বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত মেহেদী হাসান নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। রোববার (৯নভেম্বর) দুপুরে বিস্তারিত
সবসময় ডেস্ক ::: সুনামগঞ্জে বিএনপির ৩১ দফা প্রচারণার অংশ হিসেবে আয়োজিত সমাবেশে দলের মনোনয়নপ্রত্যাশী কামরুজ্জামানকে ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। সমাবেশে তাকে ফুল ও টাকার মালা দিয়ে শুভেচ্ছা বিস্তারিত
হবিগঞ্জে বিএনপি নেতার চাপে জুলাই আন্দোলনে হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) । বিএনপি নেতা সামছুল ইসলাম জেলার সদর উপজেলার সাধারণ সম্পাদক। ছাড়া পাওয়া দুই বিস্তারিত
পিয়ন পদে চাকরি পেয়েছিলেন মো. রিয়াজ মিয়া। পদোন্নতি পেয়ে ছাতক উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অফিস সহকারী হন। সবকিছু ছাপিয়ে তার বড় পরিচয়—‘কোটিপতি অফিস সহকারী।’ কার্যালয়টিকে ঘুস ও দুর্নীতির আখড়া বানিয়ে পেয়েছেন এই নাম। স্থানীয় একাধিক সূত্রের দাবি, রিয়াজ মিয়া প্রভাবশালী রাজনৈতিক নেতা, ঠিকাদার এবং অফিসের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে মিলে একটি দুর্নীতিবান্ধব সিন্ডিকেট গড়ে তুলেছেন। সরকারি নথিপত্র গোপনে ঠিকাদারদের সরবরাহ, বিল অনুমোদনে ঘুস আদায়সহ নানা অপকর্মে তিনি সরাসরি জড়িত বলে একাধিক অভিযোগ রয়েছে। ভুক্তভোগী কয়েকজন ঠিকাদার অভিযোগ করেন, প্রতিটি প্রকল্পের বিল পাশ করাতে হলে রিয়াজের নির্দেশেই দিতে হয় শতকরা দুই শতাংশ ঘুস। শতকরা হিসেবে ঘুস না দিলে ফাইল আটকে রাখা হয়। বিল স্থগিতেরও ভয় দেখানো হয়। এতে ঠিকাদারদের নাজেহাল হতে হয় এবং প্রকল্প বাস্তবায়নেও দেরি হয়। সূত্র জানিয়েছে, রিয়াজ মিয়া প্রায় এক যুগ ধরে ছাতক এলজিইডি অফিসে বহাল আছেন। এর মধ্যে প্রায় আট বছর তিনি পিয়ন পদে কর্মরত ছিলেন। ২০২০ সালের ৩০ ডিসেম্বর অফিস সহকারী হিসাবে পদোন্নতি পান। সরকারি নিয়ম অনুযায়ী, তিন বছর পূর্ণ হলে অন্যত্র বদলি হওয়া বাধ্যতামূলক হলেও রিয়াজ নানা কৌশলে দীর্ঘদিন একই কর্মস্থলে রয়ে গেছেন। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও মোটা অঙ্কের ঘুসের বিনিময়ে তিনি বদলি ঠেকিয়ে রেখেছেন। স্থানীয়ভাবে আলোচিত বিষয় হলো ছাত্রলীগ-ঘনিষ্ঠ এক প্রভাবশালী ঠিকাদারের সঙ্গে রিয়াজের গভীর সম্পর্ক। অভিযোগ রয়েছে, ওই ঠিকাদারের কাজের ফাইল ও বিল প্রক্রিয়ায় তিনি বিশেষ সুবিধা দেন এবং বিনিময়ে আর্থিক লেনদেনও হয় নিয়মিত। স্থানীয় সচেতন মহলের দাবি, এলজিইডির মতো গুরুত্বপূর্ণ দপ্তরে এক কর্মচারীর দীর্ঘদিন একই স্থানে বহাল থাকা এবং ঘুস-দুর্নীতির অভিযোগ ওঠা প্রশাসনিক তদারকির ব্যর্থতারই বহিঃপ্রকাশ। তারা দ্রুত দুর্নীতির অভিযোগ তদন্ত করে রিয়াজ মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একজন ঠিকাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রিয়াজ ছাড়া এ অফিসে কোনো কাজ হয় না। বিল পাশ থেকে শুরু করে ফাইলের অগ্রগতি-সব কিছুতেই তার হস্তক্ষেপ। তিনি নিজেকে প্রকৌশলী হিসাবেই উপস্থাপন করেন।’ এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিয়াজ মিয়া নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছি। আমার নিয়ন্ত্রণে অফিস থাকার প্রশ্নই আসে না। ’ বিস্তারিত
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত কাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এ কর্মসূচি শুরু হয়। ইসলামী আন্দোলন বিস্তারিত
নাজিম আহমেদ, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাামের রৌমারী উপজেলার সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী দুর্নীতির মহানায়ক। তার বিরুদ্ধে লুটপাট, দুর্নীতি, শিক্ষকদের টিউশন ফি’র টাকা আত্মসাৎ, জালিয়াতির মাধ্যমে শিক্ষক-কর্মচারী বিস্তারিত