শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন! ভক্তদের মিলনমেলা দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির সেবাপ্রত্যাশীর গালে চড়! সিলেট নির্বাচন অফিসে তোলপাড় হারিছ চৌধুরী ৫ম মৃত্যু বার্ষিকীতে কানাইঘাটে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত ওসমানী মেডিকেলে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি-প্রস্থান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা কানাইঘাটে এক যুবতিকে ১০ দিন আটক রেখে পালাক্রর্মে ধর্ষন, গ্রেফতার-১ পর্যটন কেন্দ্র জাফলংয়ে ওয়ার্ল্ড ভিশনের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ছাতা বিতরণ জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ১২ বারকি নৌকা জব্দ নতুন আঙ্গিকে যাত্রা শুরু উৎসব রেষ্টুরেন্ট’র ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন,  সভাপতি ছানু, সম্পাদক হারিছ ও সাংগঠনিক সম্পাদক কামাল কানাইঘাট পৌর বিএনপির উদ্যেগে দলের প্রতিষ্টাবার্ষিকী উদযাপিত ৪২ বছরের শিক্ষকতা শেষে বিদায় নিলেন আতাউর রহমান খাঁন কানাইঘাটে বিএনপির ৪৮তম প্রতিষ্টাবার্ষিকীতে বর্ণাট্য আনন্দ শোভাযাত্রা গুচ্ছগ্রাম ফুটবল প্রিমিয়ার লীগের জমকালো ফাইনাল সম্পন্ন আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু ভক্তদের যে সুখবর দিলেন রাশমিকা তারকা অলরাউন্ডারের ইনজুরিতে বিপাকে টিম ইন্ডিয়া কে পাচ্ছেন মেসির ১০ নম্বর জার্সি? আর্জেন্টিনা দল থেকে মেসির অবসর নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা ছাড়াল ১০০০ ‘সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া’ কোম্পানীগঞ্জে ১সন্তানের জননী কে ধর্ষণের চেষ্টা থানায় অভিযোগ ‘নাগরিক প্রতিদিন’ বন্ধের ঘোষণা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ২৩৭৭ মামলা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু দেশে ফিরল লিবিয়ায় বন্দী ১৭৪ বাংলাদেশি কোম্পানীগঞ্জে যুবদের জন্য ‘সবুজ ব্যবসা ও ক্লাইমেট অ্যাকশন’ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
রৌমারীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

রৌমারীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত কাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ রৌমারী উপজেলা শাখার সেক্রেটারি ও কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক হাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শাপলা মোড় হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে পদসভায় বক্তারা- জুলাই সনদের আইনীভিত্তি বাস্তবায়ন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজন, সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং গণহত্যার বিচার কার্যকর করার  দাবি জানান।

সহকারী অধ্যাপক হাফিজুর রহমান বলেন, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে। জুলাই সনদ এ দেশের জনগণের মুক্তির সনদ, তাই এর পূর্ণ আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। আমরা চাই আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক, যাতে জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটে। একইসাথে সকল দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিচার আন্তর্জাতিক মানদণ্ডে করতে হবে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত না হলে রাষ্ট্রে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

বক্তারা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে থাকবে এবং জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com