রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত সিসিক মেয়রের

দায়িত্বগ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত সিসিক মেয়রের

নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট সিটি করপোারেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার (১৩ নভেম্বর) সকালে গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ছোটো বোন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

মেয়র হিসাবে সিলেট সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সাথে এটা আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রথম সাক্ষাৎ। তিনি প্রধানমন্ত্রী ও শেখ রেহানার হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।

সাক্ষাতকালে সিসিক দায়িত্বগ্রহণের তৃতীয় দিনেই একেনেক সভায় সিলেট নগরবাসীর সার্বিক উন্নয়নে ১ হাজার ৪শ’ ৫৯ কোটি টাকার বড় প্রকল্প অনুমোদন দেয়ায় সিলেট সিটি করপোরেশনের নাগরিকদের পক্ষ থেকে সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের মেয়র পদে নৌকার প্রার্থী হিসাবে তাকে মনোনয়ন দেয়ায় আবারও তিনি শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে এই জনপদের সার্বিক উন্নয়নে আন্তরিক বলে আবারও উল্লেখ করেন। তিনি সিসিক মেয়রকে নিবিড়ভাবে জনগনের জন্য কাজ করার পরামর্শও দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জুন অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতিক নিয়ে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। গত ৭ নভেম্বর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি মেয়রের দায়িত্ব গ্রহণ করেছেন। এরপর গত ৯ নভেম্বর রাজধানীর শের-ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একেনেক সভায় সিলেট সিটি করপোরেশনের অবকাঠামোগত উন্নয়নে ১৪৫৯ কেটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com