শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনী তফসিল চায় না ৬ ইসলামী দল

নির্বাচনী তফসিল চায় না ৬ ইসলামী দল

সবসময় ডেস্ক :: নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকারের ব্যবস্থা না করে তড়িঘড়ি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সমমনা ৬টি ইসলামী দল।

 

মঙ্গলবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত এক বৈঠকে সমমনা ইসলামী দলসমূহের নেতারা এ দাবি জানিয়ে বলেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া তড়িঘড়ি তফসিল ঘোষণা হবে জাতির সাথে তামাশার শামিল। এ তামাশা বন্ধ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

 

তারা বলেন, দেশে চলমান সংঘাত-সহিংসতার একমাত্র সমাধান হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন। কিন্তু সরকার জনগণের এ দাবির তোয়াক্কা না করে একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। এতে পরিস্থিতি আরো অবনতি হবে। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। শক্তি প্রয়োগ করে, গ্রেপ্তার, নির্যাতন, জেল, জুলুমের মাধ্যমে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। এর মধ্য দিয়ে দেশকে অনাকাঙ্ক্ষিত অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আলেম-ওলামাসহ সাধারণ মানুষও হয়রানির শিকার হচ্ছে।

 

তারা আরও বলেন, সরকারকে জেল, জুলুম, হামলা, মামলার আর পেশীশক্তির খেলা বন্ধ করতে হবে। রাজনৈতিক দল ও জনগণের মতামতকে উপেক্ষা করে নির্বাচন কমিশন তড়িঘড়ি করে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করলে জাতি তা মেনে নিবে না।

 

বৈঠকে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার বন্ধ ও মাওলানা মামুনুল হক, মাওলানা মুনির হোসাইন কাসেমীসহ সকল আলেম-উলামা ও কারাবন্দি বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের গণদাবী না মেনে তফশিল ঘোষণা করা হলে সমমনা দলসমূহের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

 

বিকাল ৩টায় পল্টনস্থ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের আমীরে মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশে খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা মাহবুবুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক আবদুল জলিল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, নেজামে ইসলাম পার্টির প্রচার সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মাসুদ, খেলাফত মজলিসের প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তুহিন, অধ্যাপক মাওলানা আজিজুল হক প্রমুখ।

বিভি/ডিএস

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com