শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘নির্বাচন কারো অপেক্ষায় থাকবে না’

‘নির্বাচন কারো অপেক্ষায় থাকবে না’

সবসময় ডেস্ক :: নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাৎক্ষণিকভাবে রাজধানীর বাংলামটর এলাকায় ঢাকা দক্ষিণ ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ও ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়। এ সময় কাউন্সিলর বলেন, তফসিলের মতো নির্বাচনও যথা সময়ে হয়ে যাবে৷ কারো অপেক্ষায় নির্বাচন আটকে থাকবে না।

 

তফসিল ঘোষণার পর বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যার আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ওয়ার্ডের নেতাকর্মীরা পরীবাগে কাউন্সিলের কার্যালয়ে জড়ো হন। পরে মিছিলটি এলিফ্যান্ট রোড হাতিরপুল হয়ে বাংলা মোটর এসে শেষ হয়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপি চাইলেও আর কিছু করতে পারবে না। তফসিল হয়ে যাওয়া মানে নির্বাচনের বড় একটা ধাপ সম্পন্ন হওয়া৷ বিএনপি আন্দোলনে মানুষ সাড়া দেয়নি বলেই তারা এখন নীরব প্রতিক্রিয়া দেখাচ্ছে। অতিমাত্রায় বিদেশ নির্ভর হয়ে বিএনপিই এখন নার্ভাস নাইন্টিতে ভুগছে। আর এদিকে আওয়ামী অনায়াসে সেঞ্চুরি পূর্ণ করে ক্রিজে আছে বীরদর্পে।

 

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবু মতি লাল রায় সাধারণ সম্পাদক আলমগীর হোসেন থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মামুন সহ-সভাপতি রেজুল ইসলাম, সহ-সভাপতি মজুদার মকবুল, বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শাওন, সিরাজুল হক, আবুল কাশেম টিপু, কোষাধক্ষ্য মিজানুর রহমান, সাবেক ছাত্রনেতা জাকির হোসেন কোতোয়াল, সোহাগ, জসিম মিরাজ, পারভেজ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com