রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
ঘূর্ণিঝড় মিধিলি: ঝুঁকিতে দেশের বিভিন্ন পয়েন্টের বেড়িবাঁধ

ঘূর্ণিঝড় মিধিলি: ঝুঁকিতে দেশের বিভিন্ন পয়েন্টের বেড়িবাঁধ

ফাইল ছবি

সবসময় ডেস্ক :: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে প্রবল ঝড়ো বাতাস ও বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। ঝুঁকিতে বিভিন্ন পয়েন্টের বেড়িবাঁধ। বন্দরগুলোতে হুঁশিয়ারি সংকেতের কারণে নৌ-যান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ। ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উত্তরাঞ্চলে বইছে প্রবল ঝড়। বজ্রপাতসহ চলছে টানা বৃষ্টিও। উত্তাল সাগর।

 

বৈরি আবহাওয়ার কারণে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। ঝড়ের প্রভাবে সকাল থেকে বৃষ্টি হচ্ছে বরিশালে, বইছে দমকা হাওয়াও। সমুদ্র বন্দরে ২ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে।

 

সকাল থেকে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে ঝালকাঠিতেও। সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বেড়েছে। বন্ধ রয়েছে বিষখালী নদীর কচুয়া বেতাগী ফেরি পারাপার। জেলায় ৪২৭টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫৯ টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।

 

ঘূর্ণিঝড়ের কারণে মোংলায় অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলো থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। বন্দর কর্তৃপক্ষ ও মোংলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আলাদা কন্ট্রোল রুম।

 

এদিকে, রাতভর বৃষ্টি ও জোয়ারের পানিতে জলজট সৃষ্টি হয়েছে বন্দর নগরী চট্টগ্রামের নিম্নাঞ্চলের কিছু কিছু জায়গায়। সড়কে পানি জমে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয় ঘর থেকে বের হওয়া মানুষজনকে।

 

এদিকে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাগেরহাটেও বেড়েছে ভোগান্তি। বাড়তি ব্যবস্থা করেছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড।

 

উপকূলীয় জেলা সাতক্ষীরায়ও ঘূর্ণিঝড় মিধিলি’-এর প্রভাবে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা হওয়া বইছে। প্রস্তুত রাখা হয়েছে উপকূলীয় এলাকার ২৭০টি আশ্রয়কেন্দ্র।

সবসময়.কম/বা.বি/ডিএস-০২

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com