শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেটের রেল যোগাযোগ চালু হল ১২ ঘন্টা পর

সিলেটের রেল যোগাযোগ চালু হল ১২ ঘন্টা পর

সবসময় ডেস্ক :: হবিগঞ্জের ঢাকা-সিলেট রেল সড়কের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার ১২ ঘন্টা পর সারা দেশের সাথে সিলেটের রেল চলাচল পুনরায় চালু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনটি অপসারণ করার পর এ লাইন সচল হয়। এর আগে বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এর ফলে ৪টি আন্তনগর ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। দেখা দেয় সিডিউল বিপর্যয়।

 

শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের এসআই কামাল উদ্দিন জানান, আখাউড়া থেকে একটি তেলবাহী ট্রেন সিলেটে যাওয়ার পথে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলব্রীজের পাশে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ফলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল বন্ধ হয়। ট্রেনটি রাত ৮ টা ১০ মিনিটে লস্করপুর এলাকায় পৌছামাত্রই একটি বিকট শব্দ হয়। এ সময় ট্রেন চালক হার্টব্রেক করেন। সাথে সাথে ট্রেনের ৫ ও ১৪ নম্বার বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে রেল লাইনের একটি ব্রীজ ভেঙ্গে পড়ে।

 

এতে করে ৪টি আন্তনগর রেল বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী উপবন এক্সপ্রেস কুলাউড়া রেল স্টেশনে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস শ্রীমঙ্গল রেল স্টেশনে, সিলেটে থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস মাইজগাও রেল স্টেশনে এবং চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রের শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে আটকা পড়ে। ট্রেনগুলো যথাসময়ে পৌছতে না পারায় পাহাড়ীকা, জয়ন্তীকা, উপবন, কালনী ও পারাবত এক্সপ্রেস ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল হবে। ২৪ ঘন্টার মাঝে সিডিউল ঠিক হয়ে যাবে।

 

তিনি আরও জানান, রাত সাড়ে ১০টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন রওয়ানা হলে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলের পাশে আসে। তবে ব্রীজ ভাঙ্গা থাকায় উদ্ধার কর্মীরা ট্রেন থেকে নেমে রাত ২টা ২০ মিনিট থেকে উদ্ধার কাজ শুরু করেন। তেলবাহী ট্রেনে ১৪টি বগি ছিল। এর মাঝে ৫টি বগি শ্রীমঙ্গলে এবং ৯টি বগি শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে নেয়া হয়। সকাল ৮টা ২০মিনিটে শ্রীমঙ্গলে আটকে পড়া চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ও শায়েস্তাঞ্জে আটকে পড়া সিলেটগামী উদয়ন এক্সপ্রেস চালুর মধ্য দিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়।

 

হবিগঞ্জ ,২৩ নভেম্বর ,২০২৩ (বাসস)

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com