শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র আনোয়ারুজ্জামান

মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মেয়র আনোয়ারুজ্জামান

সবসময় ডেস্ক :: ‘মসজিদ একটি পবিত্র গৃহ, এটা স্থাপন ও হেফাজত করা আমাদের সকলের দায়িত্ব। মসজিদ তৈরিতে সমাজের সর্বস্তরের মানুষকে সামথ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে। হামিদ নগর ডলিয়া বড়গুল আখালীয়া জামেয়া আলহাজ্জা সাজিদা বেগম চৌধুরী মহিলা টাইটেল মাদ্রাসায় হামিদুর রহমান জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন এবং প্রবাসী কমিউনিটি নেতা শায়েস্তা মিয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে নগরীর হামিদ নগর ডলিয়া বড়গুল আখালিয়া জামেয়া আলহাজ্জা সাজিদা বেগম চৌধুরী মহিলা টাইটেল মাদ্রাসায় ‘হামিদুর রহমান জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

 

শফিউল আলম চৌধুরী নাদেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মাদ্রাসার মুহতামিম মাওলানা বিপ্লবী মুজিবুর রহমানের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি সাঈদ আহমেদ।

 

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন হেমু মাদ্রাসার শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি রফিকুল হক তুবাঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রিয়াজ মিয়া, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ তোফায়েল আহমেদ সেপুল, সাবেক কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ।

 

সভার দ্বিতীয় পর্বে প্রবাসী কমিউনিটি নেতা শায়েস্তা মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। সভায় সংবর্ধিত ব্যক্তিত্বের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও শফিউল আলম চৌধুরী নাদেল।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টুকেরবাজার ইউপির মেম্বার কাওসার আহমদ, মুরব্বি নজরুল ইসলাম নজি, মো. আব্দুস সোবাহান, মো. ইউনুছ মিয়া, আব্দুর রহমান আব্দুল, মফিজ আলী মাস্টার, মো. আলী হোসেন, মোহাম্মদ রইস মিয়া, মো. মহসিন, মো. জমশেদ আলী, তাজুল ইসলাম, আবু সাঈদ সোহেল, লোকমান মিয়া, আব্দুল ওয়াহাব, বাবুল মিয়া, মো. সাইফুল ইসলাম মাস্টার, জসিম উদ্দিন মাস্টার, মো. আতাউর রহমান, রইস উদ্দিন রায়হান, অতুল দেব, মোহাম্মদ কামরুল ইসলাম হানাফী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা কাউসার আহমদ, মাওলানা দিলদার হোসেন করিম, মাওলানা শফিউল আলম, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুর রকিব, মাওলানা এম এ আলী জালালাবাদী, হাফিজ নাজির আহমদ, হাফিজ উমর বিন ফারুক, ডলিয়া জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জহুরুল হক, মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি রুহুল আমিন সিরাজী, রইস উল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ মাওলানা আব্দুল করিম দিলদার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com