বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান আরিফ আহমদ চৌধুরী বগাইয়া হাওর মডেল স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাগরিক সুবিধার ঘাটতি, তবুও খাদিমনগরে হোল্ডিং ট্যাক্সের চাপ টরন্টোতে আমেরিকা প্রবাসী লেখক ময়নুল হক চৌধুরী হেলালের সম্মানে মতবিনিময় সভা বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে অ্যাডভান্সড রিহ্যাব অ্যান্ড ওয়েলনেসের র‍্যালি ও সভা অনুষ্ঠিত বিশ্বনাথে এম এ মালিক চৌধুরী ট্রাস্টের কমিটি গঠন কানাইঘাটের রাজাগঞ্জ ইউপি জাসাস’র কমিটি অনুমোদন দেশে ফেরার পথে সৌদিতে কানাইঘাটের ২ প্রবাসী নিহত ১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি কী কী আছে বাংলাদেশের নতুন জার্সিতে? মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ভ্রমণ বিলে ৭ নির্দেশনা সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকশা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের মিছিল-সমাবেশ অটোরিকশা নিয়ন্ত্রণে আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গোয়াইনঘাটে ১২০৫ বোতল ফেন্সিডিলসহ নারী আটক
অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতির পাড়া খাওইউড়া সংলগ্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়া থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

 

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার উত্তর হাতির পাড়া খাওইউড়া সংলগ্ন নদীর তীরে ‘হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসী’র যৌথ উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় ইউপি সদস্য মাসুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে পুকাশ ও হাতির পাড়া গ্রামের ভুক্তভোগী সাধারণ মানুষ ও কৃষকরা অংশ নেন।

 

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, আবজল, সয়ফুল, হামিদ ও ফারুকের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী বালু খেকো চক্র কোন নিয়মনীতির তোয়াক্কা না করে দিনরাত ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।

 

এর ফলে নদীর তীব্র ভাঙনে হাতির পাড়া ও পুকাশ গ্রামবাসীর শত শত একর ফসলি জমি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে মানচিত্র থেকে দুটি গ্রামের ফসলি জমি হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 

সভাপতির বক্তব্যে ইউপি সদস্য মাসুক আহমদ বলেন, অবৈধ বালু খেকোদের আগ্রাসনে আমাদের এলাকার কৃষকেরা আজ দিশেহারা। ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সাধারণ মানুষের উপার্জনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, অবিলম্বে ড্রেজার মেশিন দিয়ে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক এবং এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

 

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় মুরব্বি ও সমাজসেবক আবু বক্কর, আব্দুল আজিজ, আব্দুল কাদির, আব্দুর নুর, বদরুল ইসলাম, ইজ্জত উল্লাহসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

বক্তারা গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের এবং নদী ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের জোর দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com