শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আজকের শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের রুপকার -সিসিক মেয়র

আজকের শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের রুপকার -সিসিক মেয়র

সবসময় ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শারীরিক ও মানসিক সুস্থতার লক্ষ্যে খেলাধুলার চর্চা অপরিহার্য। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিতে শিক্ষার্থীদের আরো বেশি মনোনিবেশ দিতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশের রুপকার।

 

তিনি বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা ২টায় নগরীর ২০নং ওয়ার্ডের সাদিপুরস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সব সময় পাশে থাকার আশ্বাস দেন।

 

সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মজিদ এবং আবৃত্তি শিল্পী জান্নাতুল নাজনীন আশার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবুল আনাম মো. রিয়াজ, সিলেট শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আতাউর রহমান, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল মুনিম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট জজ কোর্টের পিপি এডভোকেট সামসুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বী চৌধুরী মাসুম, সংরক্ষিত নারী কাউন্সিলর হাজেরা বেগম, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুহিব উস সালাম রিজভী, রাজা জি.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিত।

 

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের নবাগত প্রধান শিক্ষক মো. আব্দুল মুনিম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাম্মৎ সালমা বেগম, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. বাবুল সিদ্দিকী, বিদ্যালয়ের বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ মুহিব, জাহেদ চৌধুরী, সমশের আলী শারো, এস লুকেশ^র সিংহ, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবেদীন, যুক্তরাজ্য আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রেজিয়া আক্তার রোজী, এম জামান চৌধুরী তসলিম, রাজন খান, টিলাগড় ক্লাবের সাধারণ সম্পাদক হিরক রঞ্জন দে পাপলু, সিলেট জেলা যুবলীগের সাবেক সদস্য মিনার আহমদ, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সিসিকের গণসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, ২০ নং ওয়ার্ডের সচিব এস আর শাওন, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ক্রিকেট টিমের ম্যানেজার কাইয়ুম আল রনিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীগণ।

বিজ্ঞপ্তি/সিসিক-পিআরও

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com