মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

জয়ের দেখা পেলো মাশরাফিবিহীন সিলেট স্ট্রাইকার্স

জয়ের দেখা পেলো মাশরাফিবিহীন সিলেট স্ট্রাইকার্স

সবসময় স্পোটর্স :: রাজনৈতিক ব্যস্ততার কারণে বিপিএল থেকে আপাতত বিরতির ঘোষণা দিয়েছেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আর মাশরাফিকে ছাড়া মাঠে নেমেই শুক্রবার জয়ের দেখা পেলো সিলেট। তাও এবারের আসরের প্রথম জয়।

 

তাহলে কী সিলেট স্ট্রাইকার্সের বড় সমস্যার নাম ছিলো মাশরাফি? সমালোচকরা এখন বেশ বড় মুখ করেই বলতে পারবে, মাশরাফি নেই তো, জয়ের রাস্তাও খুঁজে পেয়েছে সিলেট স্ট্রাইকার্স।

 

বাস্তবতা কিন্তু সেটাই। জাতীয় সংসদের দায়িত্ব পালন করার লক্ষ্যে মাশরাফি বিপিএল ছেড়েছেন। এরপরই প্রথম জয়ের দেখা পেলো সিলেট স্ট্রাইকার্স। এর আগে মাশরাফির নেতৃত্বে ৫ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি যে দলটি, সেটিই শুক্রবার দুর্দান্ত ঢাকাকে হারিয়ে দিয়েছে ১৫ রানে।

 

‘এই অবস্থায় মাশরাফির বিপিএল খেলা উচিৎ নয়’- এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আশরাফুল। তার বক্তব্য ছিল, মাশরাফি না খেলে তরুণ কাউকে সুযোগ দিতে পারতো। রেজাউর রহমান রাজার মত পেসারকে সাইডলাইনে বসে থাকতে হয়।

 

এই মন্তব্যে আশরাফুল তুমুল সমালোচনার শিকার হন। অথচ, সেই রেজাউর রহমান রাজাই আজ মাঠে নেমে ২ উইকেট নিলেন। দলকে জেতাতে ভূমিকা রাখলেন।

 

টস জিতে সিলেটকেই প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে সিলেট।

 

ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পাওয়া অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাটই জ্বলে উঠেছিলো এদিন। ৪৬ বলে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। ৩২ বলে ৩২ রান করে ইংলিশ অলরাউন্ডার সামিত প্যাটেল। ৯ বলে ২১ রান করেন আরিফুল হক। ১৩ বলে ১১ রান করেন বেনি হাওয়েল। অথচ দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত (৩) এবং শামসুর রহমান শুভ (০) পুরোপুরি ব্যর্থ হলেন।

 

ঢাকার হয়ে ৪ উইকেট নেন শরিফুল ইসলাম। আরাফাত সানি নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং উসমান কাদির।

 

জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানে থেমে যায় দুর্দান্ত ঢাকা। কোনো ব্যাটারই ঠিকভাবে দাঁড়াতে পারেনি সিলেট স্ট্রাইকার্স বোলারদের সামনে। বিশেষ করে জিম্বাবুইয়ান পেসার রিচার্ড এনগারাভার সামনে। ৩০ রান দিয়ে ৪ উইকেট দখল করেন তিনি। দুটি নেন রেজাউর রহমান রাজা এবং ১টি করে নেন নাঈম হাসান ও বেনি হাওয়েল।

 

দুর্দান্ত ঢাকা টুর্নামেন্টের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে বিপিএল শুরু করেছিলো। কিন্তু এরপর টানা চার ম্যাচ হারলো তারা। পয়েন্ট টেবিলে ঢাকা চলে গেছে একেবারে তলানীতে। সিলেট এবং ঢাকার পয়েন্ট সমান ২টি করে হলেও রান রেটে পিছিয়ে পড়েছে ঢাকা।

 

সবসময়/স্পোটর্স/সি.টু-০১

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com