শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কর্পোরেট করহার কমানোর প্রস্তাব দিয়েছে এমসিসিআই

কর্পোরেট করহার কমানোর প্রস্তাব দিয়েছে এমসিসিআই

সবসময় ডেস্ক :: আগামী ২০২৪-২৫ অর্থবছরে কর্পোরেট করহার কমানোর প্রস্তাব করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এমসিসিআই)। বুধবার রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক বাজেট আলোচনায় সংগঠনের পক্ষ থেকে এ প্রস্তাব দেওয়া হয়।

 

প্রস্তাবনায় এমসিসিআই সভাপতি কামরান টি. রহমান বলেন, বিগত অর্থবছরে কিছু শর্ত সাপেক্ষে প্রায় সকল ক্ষেত্রে কর্পোরেট কর হার ২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। তবে বর্তমান বাস্তবতায় হ্রাসকৃত কোম্পানী করহার সুবিধা কেউই ভোগ করতে পারছে না। অর্থ আইন, ২০২৩ অনুযায়ী নগদ লেনদেনের শর্তাবলীর প্রযোজ্যতার কারণে হ্রাসকৃত কর হার সুবিধা নেওয়া সম্ভব হয়ে উঠছে না। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই শর্ত বাতিল করা জরুরি।

 

কামরান টি. রহমান বলেন, বাস্তবে এই কর্পোরেট করহার পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে ২০ শতাংশ হলেও তা ক্ষেত্র বিশেষে ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত হয়ে যায়।

 

এমসিসিআই সভাপতি বলেন, ২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে সম্পূর্ণভাবে বের হয়ে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যাচ্ছে। এই বাস্তবতায় আয়কর হার, ভ্যাট হার, সম্পূরক কর, শুল্কহার সহ কাস্টমস ডিউটিসমূহ পুনর্বিন্যাস করা আবশ্যক।
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের ক্ষেত্রে সরকার অটোমেশনে জোর দিচ্ছে। তবে অনলাইন ভিত্তিক আয়কর রিটার্ন যাচাইকরণ ব্যবস্থায় আয়কর রিটার্ণ জমাদান নথি নং এবং তারিখ অন্তর্ভূক্ত করা গেলে এই ব্যবস্থা আরও ফলপ্রসূ হবে।

 

এমসিসিআই একই সঙ্গে ভ্যাট রিটার্ন জমা ই-ইনভয়েসিং, কর নির্ধারণ ব্যবস্থা, আপীল, ট্রাইব্যুনাল, বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পর্যায়ে প্রচলিত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনয়নপূর্বক অনলাইনে শুনানী গ্রহণের বিধান প্রবর্তন করা, ৪৩টি ক্ষেত্রে আয়কর রিটার্ন জমাদানের প্রমাণপত্র দাখিল বাধ্যতামূলক করার বিষয়টি পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছে।

 

সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, অর্থনীতিতে সবসময় একটা চ্যালেঞ্জ থাকবে। সবসময় আমরা একটা সুন্দর পরিবেশ আশা করতে পারি না। বিগত কয়েক বছরে প্রায় ৭ দশমিক ৫০ শতাংশ কর্পোরেট করহার কমানো হয়েছে। যৌক্তিকভাবে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তিনি।

 

এনবিআর চেয়ারম্যান বলেন, অটোমেশন লাগবে, এর কোন বিকল্প নেই। এক্ষেত্রে সবপক্ষের সহযোগিতা প্রয়োজন। তবে রাতারাতি সবকিছু করে ফেলা সম্ভব নয়। এজন্য সময় লাগবে।

 

সবসময়.কম/ডিএস/বাসস-০৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com