মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা ‘ইতিবাচক’: দাবি তেহরানের সিলেটের যেসব দাবি তুলে ধরলেন জামায়াত আমির সিলেটের জন্য আসছে যে একাধিক মেগা প্রকল্প বিমানের ক্রু’দের বিরুদ্ধে হুন্ডিতে অর্থপাচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী অবশেষে দূর হচ্ছে রেলবঞ্চনা, প্রথম দফায় রেল সংযোগ পাচ্ছে যেসব জেলা সিলেটে সাংবাদিকদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি মোহাম্মদ উছমান গনি সিলেটের ফয়সাল মাহমুদসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে বানের জলে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, আমন নিয়ে বাঁচার লড়াই শুরু দীঘির শহরে উধাও জলাধার ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আলোচনায় থাকা শীর্ষ আমলা কি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারবেন? আগামীকাল সকালে দেশে ফিরবেন স্পিকার সিলেটে সোয়া ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালান ধরল র‌্যাব-বিজিবি সিলেটের উন্নয়নে দল-মত নির্বিশেষে আমরা একজোট সিলেটের ৬ থানা বিএনপির সম্মেলন শিগগিরই সিলেটে আদলত চত্বরে শিশু ফাহিমা হত্যা মামলার আসামির ওপর ফের হামলা কমলগঞ্জে পাহাড়ি ছড়া থেকে সিলিকাবালু লোপাটের হিড়িক! গোলাপগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে অনুদান প্রদান সিলেটে যুবদল নেতার সঙ্গে প্রবাসীর স্ত্রীর অ*নৈ*তি*ক সম্পর্ক, অতঃপর… আত্মগোপনে থাকা ১১ মা ম লা র আসামি দেলোয়ার গ্রে*ফ*তা*র যুক্তরাজ্যে সাগরে প্রাণ হারালেন সিলেটী মা-মেয়ে শাড়ি নিয়ে আসছিলেন আলাল, অতঃপর… হরমুজ প্রণালিতে ৩ তেলবাহী ট্যাংকার থামাল ইরান আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলি, ফিলিস্তিনিদের ওপর হামলা পশ্চিমবঙ্গেও কর্মসূচির প্রস্তুতি ককরোচ পার্টির

সিলেটে হঠাৎ পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ১৫ টাকা

সিলেটে হঠাৎ পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ১৫ টাকা

নিজস্ব প্রতিবেদক :: সরবরাহ কমে যাওয়ায় এক রাতের ব্যবধানে সিলেটের বাজারে আবারো বেড়েছে পেঁয়াজের দাম। কেজিতে ১৫ টাকা বেড়ে পণ্যটি খুচরা পর্যায়ে ১১০ থেকে ১১৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধ থাকায় কয়েক মাস ধরে দেশি পেঁয়াজে চাহিদা মেটানো হচ্ছিল। দেশী পেঁয়াজের সরবরাহও প্রায় শেষ। চাহিদার তুলনায় জোগানে টান পড়ায় আবারও বাজারে তার প্রভাব পড়েছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।

 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রকারভেদে ১১০ থেকে ১১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। যা গতকাল ৯৫ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। এতে করে কেজি প্রতি বেড়েছে ১৫ টাকা।

 

অন্যান্য বছর মৌসুমের এ সময়ে পেঁয়াজের দর থাকে ৩০ থেকে ৩৫ টাকা কেজি। কিন্তু এবার ভরা মৌসুমেও অস্বাভাবিক ওঠানামা করছে মসলাজাতীয় পণ্যটির দর। গত বুধবার রাতেও সিলেটের খুচরা বাজারে ৯৫-১০০ টাকায় বিক্রি হয় পেঁয়াজ। তবে শুক্রবার সকালে তা একলাফে ১১০ থেকে ১১৫ টাকায় পৌঁছে।

 

সিলেটের বন্দরবাজার এলাকায় বাজার করতে আসা এক ক্রেতা জানান, আমি দুইদিন আগে ৯৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। আজ পেঁয়াজ কিনতে এসে দেখি পেঁয়াজের দাম বেশি। দুইদিনের ব্যবধানে কেজিতে ১৫ টাকা দাম বাড়ছে পেঁয়াজের। আমরা কিভাবে চলব ভেবে পাচ্ছি না। প্রতিটি জিনিসের দাম বাড়লেও আমাদের ইনকাম বাড়ছে না।

আরেক ক্রেতা বলেন, আমি দুই দিন আগে ৯৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছি। আজ বাজার করতে আসলাম, এসে দেখি পেঁয়াজের দাম বেশি। আমি এক কেজি পেঁয়াজ কিনলাম ১১৫ টাকা দিয়ে।

 

আর ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি ছাড়া কোনো পেঁয়াজ নেই। পেঁয়াজের সরবরাহও শেষদিকে। এ কারণে দাম বেড়েছে। ভারত থেকে পেঁয়াজ আসছে না। বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে না। ভারত থেকে আমদানি শুরু হলে ৪০-৪৫ টাকায় নেমে যাবে দর। দামের লাগাম টানতে চাইলে সরকারের উচিত ভারত থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া। কারণ, প্রতিবেশী দেশ হওয়ায় ভারত থেকে দু-তিন দিনেই পেঁয়াজ আনা সম্ভব। ভারতের পেঁয়াজ আমদানি শুরু করলে এক-দেড় মাস পর দাম কমতে পারে। তবে রমজানের আগে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই বলে জানান তারা।

 

সবসময়.কম/ডিএস/এসভি-০১

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com