বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
তরুণদের স্বপ্নপূরণে সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের ভিন্নধর্মী আয়োজন সিলেটে ঝড়ের তাণ্ডব: গাছ ভেঙে সিএনজি দুমড়ে-মুচড়ে, অল্পের জন্য রক্ষা কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, অংশ নিলেন ওসি সফিকুল ইসলাম খান ভোলাগঞ্জে পাথর উত্তোলনের সময় বালুচাপায় শ্রমিক নিহত স্থায়ী চাষাবাদের আওতায় ১৭ হাজার হেক্টর অনাবাদি জমি কোম্পানীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম খানের শুভেচ্ছা ও অভিনন্দন আগামী সপ্তাহেই খুলছে ভারতীয় ভিসা সিলেটে আজ শেষ হচ্ছে পুলিশের আল্টিমেটাম যারা দেশের স্বাধীনতা চায়নি তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মন্ত্রী আরিফ কাজিরবাজারের মালিকানা পেল রাষ্ট্র, যা বললেন সিসিক প্রশাসক হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্যে ক্ষেপলেন ইতালির প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী নবব‌র্ষের শু‌ভেচ্ছা জানা‌লেন সুইডিশ রাষ্ট্রদূত আজ টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী নববর্ষে নিরাপত্তা ঝুঁকি নেই, তবু প্রস্তুত ‘স্পেশাল কমান্ডো ফোর্স’ নববর্ষে শোভাযাত্রায় সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় সিসিক প্রশাসকের বাঙালির প্রাণের উৎসব ” আজ নববর্ষ ছয়চিরি দিঘীর পাড়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চড়ক পূজা ও মেলা সিলেটে মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি, অনুষ্ঠান পন্ড প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রমমন্ত্রী সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী চুনারুঘাটে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার সিলেটে পহেলা বৈশাখের দিনে কেমন থাকবে আবহাওয়া? কাজিরবাজারের ‘মালিকানা’ পেলো সিটি করপোরেশন, পরিদর্শনে প্রশাসক সিলেটে মঙ্গলবারের মধ্যে ব্যাটারি রিকশার শো-রুম বন্ধের নির্দেশ
নিখোঁজের পর শিশু ও যুবকের লাশ উদ্ধার 

নিখোঁজের পর শিশু ও যুবকের লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের জকিগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার খাল থেকে শিশুর ও নদী থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে জকিগঞ্জে নিখোঁজের ৫ দিন পর হাওরের একটি খাল থেকে মোশাররফ হোসেন (১৪) নামের স্কুলছাত্রের ও গোলাপগঞ্জে নিখোঁজের ২৪ ঘন্টা পর মানসিক ভারসাম্যহীন যুবক আলী হোসেনের লাশ উদ্ধার করা হয়।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে জকিগঞ্জের বালাই হাওরের কুচিরখাল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। সে মানিকপুর ইউপির এওলাসার গ্রামের জামিল আহমদের ছেলে। নিহত মোশাররফ হোসেন স্থানীয় রতনগঞ্জের গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্র।
গত ৬ ফেব্রুয়ারি বিকেল চারটার দিকে মোশাররফ হোসেন বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী নান্দিশ্রী গ্রামের একটি জলসায় যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে সন্ধান করে তাকে না পেয়ে তার বাবা ওই দিন জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
রোববার বিকেল ৩টার দিকে কুচিয়া শিকারে গিয়ে বালাই হাওরের কুছির খালে স্থানীয়রা অর্ধগলিত লাশ ভেসে থাকতে দেখতে পায়। পরে নিখোঁজ মোশাররফ হোসেনের স্বজনরা গিয়ে লাশটি মোশাররফ হোসেনের বলে সনাক্ত করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করে।
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের পেছনের রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।
এদিকে সিলেটের গোলাপগঞ্জে একটি স্কুলের শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে নদীতে পড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবক মারা গেছেন। ২৪ ঘণ্টা খোঁজাখুঁজির পর রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে পুলিশের সহযোগিতায় কুশিয়ারা নদী থেকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত আলী হোসেন (৩৫) গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com