মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘটে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-৩ গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা মামলায় ২ আসামি কারাগারে গোয়াইনঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে.এম লিমনকে গ্রাম পুলিশ বাহিনীর সংবর্ধনা ৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত
সিলেটে ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালিত

সিলেটে ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালিত

সবসময়.কম ডেস্ক :: ঐতিহ্যের ধারাবাহিকতায় সমৃদ্ধি-শান্তির পথে এগিয়ে যাবার প্রত্যয় ঘোষণার মধ্য দিয়ে সিলেটে বিশ^ ঐতিহ্য দিবস পালিত হয়েছে। পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট. সিলেট-এর উদ্যোগে বৃহস্পতিবার সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে ‘ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার।

ট্রাস্টের সদস্যসচিব অ্যাডভোকেট গোলাম সোবহান চৌধুরী দিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় বক্তারা সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের স্থাপনা রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে সারাদেশের ন্যায় সিলেটের বিভিন্ন আনাচে-কানাচে অসংখ্য প্রতœস্থল বিদ্যমান উল্লেখ করে এইসব প্রত্নস্থল সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। বক্তারা উল্লেখ করেন অনেক ক্ষেত্রে শুধুমাত্র অসচেতনতার কারণে আমাদের অনেক ঐতিহাসিক নিদর্শন আমরা ধ্বংস করে ফেলি।

মুক্ত আলোচনায় নানা পেশার ব্যক্তিরা সাম্প্রতিক সময়ে সিলেটের আবু সিনা ছাত্রাবাসের স্থাপনা, গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী ব্রিজ ভেংগে ফেলার দুঃখজনক ঘটনার উল্লেখ এখন পর্যন্ত টিকে থাকা ঐতিহাসিক স্থাপনাসমুহ সংরক্ষণে দ্রæত ব্যবস্থা গ্রহণের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে সিলেটে প্রত্মতত্ত¡ অধিদপ্তরের আঞ্চলিক অফিস স্থাপনের আহবান জানান।

আলোচনায় অংশ নেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাপা সিলেট-এর সভাপতি জামিল আহমদ চৌধুরী, শাবিপ্রবি’র সিন্ডিকেট মেম্বার প্রফেসর ড. মোহাম্মদ মোস্তাবুর রহমান, শাবিপ্রবি’র ড. এম ফারুক উদ্দিন, মদনমোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এম. আতাউর রহমান পীর, এডভোকেট আনসার খান, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট খায়রুল আলম, আওয়ামী লীগ নেতা জগলু চৌধুরী, মেট্রোপলিটন ল কলেজের অধ্যক্ষ এম. শহীদুল ইসলাম, বাসদ নেতা উজ্জ্বল রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনামুল মুনীর, কেমুসাস-এর সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সাবেক সহসভাপতি সেলিম আউয়াল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, সেইভ দ্য হেরিটেজ-এর সভাপতি আবদুল হাই আল হাদী, এডভোকেট সৈয়দ মনির আহমদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের তানজিনা বেগম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com