শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভায় শ্রমিকদের যথাযথ মূল্যায়ন দাবী

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভায় শ্রমিকদের যথাযথ মূল্যায়ন দাবী


দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরীর স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটস্থ দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভার শুরুতে সারা বিশ্বে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আত্মদানকারী শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, ১৮৮৬ খ্রিষ্টাব্দের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময় সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে রাজপথে নামে। এসময় পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকেরা। তারপর সারা বিশ্ব সোচ্চার হয়ে উঠেছিল সেই ঘটনায়। শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রমজীবী মানুষের অধিকার।  বক্তারা আরও বলেন, আজ এতো বছর পরেও সংবাদকর্মী সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকরা ন্যায্য মজুরী থেকে বঞ্চিত রয়েছে। আজকের এই দিনে আমরা শ্রমিকদের অধিকার আদায়ে আত্মদানকারী সেইসব শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের যথাযথ মুল্যায়নের দাবী জানাই।  দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, সদস্য মোহাম্মদ আব্দুল মালেক, শামীম আহমদ তালুকদার, মোঃ আবু বক্কর তালুকদার ও হাবিবা আক্তার।  এদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের আসন্ন দ্বি-বার্ষিক সাধারণ সভার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা সহ বিভিন্ন উপ-কমিটির কাজের অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়েছে।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com