শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:০২ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
সিএনজি শ্রমিক ইউনিয়ন হুমায়ুন রশিদ চত্বর উপ-পরিষদের অনিয়ম, দুর্নীতির অভিযোগে স্মারকলিপি প্রদান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে এর উদ্যোগে  ফ্রি খতনা ক্যাম্পের উদ্বোধন আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস আজ রায়হান হ ত্যা মা ম লা, সিলেট র‌্যাবের কব্জায় বিলাল সিলেটে যে কারণে লাখ টাকা জ রি মা না দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র নতুন সদস্য আহবান ওসমানীনগরে স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম হবিগঞ্জে চেয়ারম্যানের ‘পদ’ নিয়ে সংঘর্ষ সুনামগঞ্জ মেডিকেল কলেজে ক্লাস বর্জন, বিক্ষোভ জকিগঞ্জে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার আশারকান্দি ইউনিয়নের উন্নয়নে মাঠে সাংবাদিক শেখ লুৎফুর রহমান কোম্পানীগঞ্জে হত্যা মামলার দুই আসামিসহ তিনজন গ্রেফতার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল সিলেট বড়লেখায় আ*সা*মি গ্রে প্তা র, আদালতে স্বীকারোক্তি পুশ-ইন ঠেকাতে সিলেট সীমান্তে যা করছে বিজিবি আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কোন দেশ থেকে দেখা যাবে পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বানকে মার্কিনিদের ‘সেকেলে স্বপ্ন’ বলছে উ. কোরিয়া ভোলাগঞ্জের সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা হবিগঞ্জে বজ্রপাতে মামা নিহত, ভাগনে আহত রামিসা হত্যাকাণ্ডের বিচার : আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ রামিসা হত্যা মামলার আপিল শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ‘মাইক’ প্রতীক পেলেন সাংবাদিক ইসলাম আলী

গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ‘মাইক’ প্রতীক পেলেন সাংবাদিক ইসলাম আলী


দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে গোয়াইনঘাট উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ‘মাইক’ প্রতীক বরাদ্দ পেয়েছেন সাংবাদিক মো. ইসলাম আলী।  বৃহস্পতিবার (২ মে) সকাল ১২টা থেকে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক বরাদ্দে মো. ইসলাম আলীর কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। প্রতীক পাওয়ার পর থেকেই অন্যান্য প্রার্থীর মতো তিনিও নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমে গেছেন। প্রতীক লাভের পর নির্বাচনে আসার কারণ সম্পর্কে তিনি সাংবাদিকদের বলেন, রাজনীতিতে সাংবাদিকদের বেশি বেশি আসা উচিৎ। কেননা তারাই মূলত দেশের অতীত বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অন্যান্যদের চেয়ে বেশি কাজ করেন। তিনি আরও বলেন, এতদিন আমি শুধু মানুষের জন্য লিখেছি, এবার আমি তার পাশাপাশি জনগণের জন্য সামনে থেকে কিছু করতে চাই। আমার কিছু নতুন পরিকল্পনা আছে- এবার আমি নির্বাচনী প্ল্যাটফর্ম ব্যাবহার করে জনগণের কাছে সেই বিষয়গুলো তুলে ধরতে চাই। এরপর তারাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবেন। উল্লেখ্য, সাংবাদিক মো. ইসলাম আলী গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের ফতেপুর গ্রামের সন্তান। এর আগে তিনি ওই ইউনিয়নে ১ বার মেম্বার এবং ৩ বার চেয়ারম্যান পদে নির্বাচন করেন।   এছাড়া কর্মজীবনে তিনি মরহুম লুৎফুর রহমানের সম্পাদনায় দৈনিক সিলেটের মানচিত্র পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় পা রাখেন, এরপর সিলেটের বিভিন্ন স্থানীয় পত্রিকায় কাজ করেছেন। বর্তমানে জাতীয় দৈনিক দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার সিলেট ব্যুারো প্রধান হিসেবে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করছেন।  প্রেস-বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com