রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০২ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের  কমিটি ঘোষণা : সভাপতি- ফুলর, সম্পাদক- নুরুল

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের  কমিটি ঘোষণা : সভাপতি- ফুলর, সম্পাদক- নুরুল


দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। শনিবার (১১ মে) বিকেলে নগরীর ষ্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সর্ব-সম্মতিক্রমে ২০২৪-’২৬ মেয়াদের জন্য প্রেসক্লাবের কমিটি ঘোষণা করা হয়।  দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে সাধারণ সভার শুরুতেই প্রেসক্লাবের সাংগঠনিক রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও পরে আর্থিক রিপোর্ট উপস্থাপন করেন অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী।

দু’টি রিপোর্টের উপর আলোচনায় অংশ নেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জুমান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, দপ্তর ও পাঠাগার সম্পাদক সাদিকুর রহমান সোহেল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমরান ফয়সল, সদস্য মোঃ আব্দুল মালেক, শামীম আহমদ তালুকদার, মোঃ আবু বক্কর তালুকদার, পাবেল আহমদ ও হাবিবা আক্তার।  আন্তরিক পরিবেশে আলোচনায় সর্ব-সম্মতিক্রমে বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়াতে তা বিলুপ্ত করে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ২০২৪-’২৬ মেয়াদের জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।  কমিটির দ্বায়িত্বপ্রাপ্তরা হলেন- সভাপতি- চঞ্চল মাহমুদ ফুলর (দৈনিক দেশবার্তা ও দৈনিক জৈন্তাবার্তা), সিনিয়র সহ-সভাপতি- সাদিকুর রহমান চৌধুরী (আজকালের খবর ও আজকের সিলেট), সহ-সভাপতি- মোঃ আব্দুল মালেক (দৈনিক যুগভেরী), সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম (সিলেট প্রতিদিন ও দৈনিক জনবাণী), যুগ্ম সাধারণ সম্পাদক- জুমান আহমেদ দৈনিক বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ), অর্থ সম্পাদক- মোহাম্মদ সানোয়ার আলী (দৈনিক সিলেটের দিনরাত), দপ্তর ও পাঠাগার সম্পাদক- সাদিকুর রহমান সোহেল (দৈনিক সিলেটের দিনরাত), তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক- ইসমাইল আলী টিপু (দৈনিক বিজয়ের কণ্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- এমরান ফয়সল (দৈনিক জাগ্রত সিলেট), নির্বাহী সদস্য- মোঃ শাহ ইমাদ উদ্দিন নাসিরী (ঢাকা প্রতিদিন), শামীম আহমদ তালুকদার (দৈনিক সিলেট বাণী)।  এদিকে, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম সহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন- সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ডের সদস্য মতিউর রহমান মতি, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোয়াজ্জিদুল হক তুহিন, সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েছ আহমদ প্রমুখ।  পৃথক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ সুরমার সাহিত্য সাংবাদিকতার ইতিহাস খুবই গর্বের, এই অঞ্চলের লেখক সাংবাদিকরা দেশ বিদেশে দীর্ঘদিন থেকে সুনামের সাথে কাজ করে গেছেন। তারই ধারাবাহিকতা বজায় রেখে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাঁদের লেখনির মাধ্যমে দক্ষিণ সুরমার উন্নয়নে ভুমিকা রাখবেন।   প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com