শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত  কাতার আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সিলেটের দুই হাফেজের অনন্য সাফল্য জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি সফলের লক্ষে আলোচনা সভা কানাইঘাট দনা সীমান্তে যুবতী ধর্ষনে আরেকজন গ্রেফতার সিপিএল অভিষেকে মিরাজের তিন উইকেট, গায়ানার জয় র‍্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি : শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাস মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিমান নিয়ে ঝামেলায় নোরা! সরকারি ৬ চাকরিতে বাড়ছে না ভাইভার নম্বর আনচেলত্তির পরিকল্পনায় নতুন ব্রাজিল দেম্বেলের দুই তোরেসের হ্যাট্রিকে পিএসজির গোলবন্যা ‘লজ্জা’য় নতুন নুসরাত ফারিয়া ‘মাননীয়’ বাদ, ডিজিটাল হাজিরায় দাফতরিক নিয়ম মানলেন প্রধানমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২২০৬ মামলা বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান, ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা জৈন্তাপুরে পাওনা ৩ হাজার টাকার জেরে বসতঘরের টিন খুলে নেওয়ার অভিযোগ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি অনুমোদন : সভাপতি বিভাগীয় কমিশনার, সদস্য-সচিব সিদ্দিকুর রহমান পাপলু অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ফসলি জমি রক্ষায় গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর মানববন্ধন মহানগর যুবদলের কোষাধ্যক্ষ সাজাই অসুস্থ : দোয়া কামনা সাজু চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কানাইঘাটের মন্তাজগঞ্জে প্রতিবাদ সভা জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় বিজিবি সদস্য আহত ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩ স্পর্শিয়া এবার পরী! রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় উত্তরায় শপিং মলের ফুডকোর্টে অগ্নিকাণ্ড জ্বালানিতে ছয় মাসে ৩৬,৯০০ কোটি টাকার ধাক্কা : একচেটিয়া বাজার ভাঙছে সরকার বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইউপি চেয়ারম্যানদের জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ায় আরো সক্রিয় হতে হবে : ইউএনও ঊর্মি রায়

ইউপি চেয়ারম্যানদের জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ায় আরো সক্রিয় হতে হবে : ইউএনও ঊর্মি রায়


দক্ষিণ সুরমায় উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা
দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়ায় আরো তৎপর হতে ইউপি চেয়ারম্যানসহ তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন। জনপ্রতিনিধিদের দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া আরো সহজতর করতে প্রয়োজনে প্রশাসনিকভাবে সরকারের উচ্চপর্যায়ে সুপারিশ পাঠানো হবে।  গতকাল (১৩ মে) সোমবার দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স হলে আয়োজিত উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় তিনি সভাপতির বক্তব্য রাখছিলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান ও আইরিন রহমান কলি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলিম উল্লাহ খান, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মামুন খান, জালালপুর ইউপি চেয়ারম্যান ওয়েস আহমদ, মোগলাবাজার থানার ওসি মোশাররফ হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা থানার ওসি’র পক্ষে এসআই দীপন চন্দ্র সরকার, উপজেলা আনসার-ভিডিপি ইনস্টাক্টর আব্দুল বাছিত, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা প্রকল্প সমন্বয়কারী মোছাঃ মরিয়ম সুলতানা, সাংবাদিক আশরাফুল ইসলাম এমরান, উপজেলা খাদ্য কর্মকর্তা এবং লতিফা-শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।   সভায় গত ৮ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও সুশৃংখলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়।   সভায় গ্রাম আদালতকে আরো গতিশীল করার ব্যাপারে আলোচনা উত্থাপিত হলে ইউপি চেয়ারম্যানবৃন্দ অপ্রতুল লোকবলের বিষয়টি তুলে ধরেন। এর পরিপ্রেক্ষিতে ইউএনও উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় লোকবলের ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন। তিনি বলেন, ইদানিং দেখা যাচ্ছে ছোটখাটো বিরোধ নিয়েও সংশ্লিষ্টরা জেলা জজ আদালতের শরণাপন্ন হচ্ছেন। অথচ এসব বিরোধ ইউনিয়নপর্যায়ে গ্রাম আদালতের মাধ্যমেই নিস্পত্তি করা সম্ভব। তিনি এ ব্যাপারে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিদের আরো সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।  সভায় বক্তারা নাম্বার প্লেইটবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিক্সার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়ে বলেন, সিএনজিচালিত অবৈধ অটোরিক্সার বেপরোয়া দাপটে উপজেলার জনগণ নিরাপত্তাহীন। নাম্বার প্লেইটধারী যানবাহন কোন দূর্ঘটনা ঘটালে তাদেরকে খোঁজে পাওয়া সম্ভব। কিন্তু নাম্বার প্লেইটবিহীন অবৈধ অটোরিক্সার ক্ষেত্রে তা কোনভাবেই সম্ভব নয়।   এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন শিগগির-ই নাম্বার প্লেইটবিহীন সিএনজিচালিত অবৈধ অটোরিক্সার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা আশ্বাস দেন।  পরে উপজেলা পর্যায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।  প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com