বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
তরুণদের স্বপ্নপূরণে সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের ভিন্নধর্মী আয়োজন সিলেটে ঝড়ের তাণ্ডব: গাছ ভেঙে সিএনজি দুমড়ে-মুচড়ে, অল্পের জন্য রক্ষা কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, অংশ নিলেন ওসি সফিকুল ইসলাম খান ভোলাগঞ্জে পাথর উত্তোলনের সময় বালুচাপায় শ্রমিক নিহত স্থায়ী চাষাবাদের আওতায় ১৭ হাজার হেক্টর অনাবাদি জমি কোম্পানীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম খানের শুভেচ্ছা ও অভিনন্দন আগামী সপ্তাহেই খুলছে ভারতীয় ভিসা সিলেটে আজ শেষ হচ্ছে পুলিশের আল্টিমেটাম যারা দেশের স্বাধীনতা চায়নি তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মন্ত্রী আরিফ কাজিরবাজারের মালিকানা পেল রাষ্ট্র, যা বললেন সিসিক প্রশাসক হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্যে ক্ষেপলেন ইতালির প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী নবব‌র্ষের শু‌ভেচ্ছা জানা‌লেন সুইডিশ রাষ্ট্রদূত আজ টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী নববর্ষে নিরাপত্তা ঝুঁকি নেই, তবু প্রস্তুত ‘স্পেশাল কমান্ডো ফোর্স’ নববর্ষে শোভাযাত্রায় সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় সিসিক প্রশাসকের বাঙালির প্রাণের উৎসব ” আজ নববর্ষ ছয়চিরি দিঘীর পাড়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চড়ক পূজা ও মেলা সিলেটে মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি, অনুষ্ঠান পন্ড প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রমমন্ত্রী সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী চুনারুঘাটে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার সিলেটে পহেলা বৈশাখের দিনে কেমন থাকবে আবহাওয়া? কাজিরবাজারের ‘মালিকানা’ পেলো সিটি করপোরেশন, পরিদর্শনে প্রশাসক সিলেটে মঙ্গলবারের মধ্যে ব্যাটারি রিকশার শো-রুম বন্ধের নির্দেশ
রেসকিউ বোটে পানিবন্দী মানুষ ও গবাদিপশু উদ্ধার

রেসকিউ বোটে পানিবন্দী মানুষ ও গবাদিপশু উদ্ধার

সিলেটের গোয়াইনঘাটে বন্যাকবলিত এলাকা থেকে পানিবন্দী মানুষ ও গবাদিপশু রেসকিউ বােট দিয়ে উদ্ধার করছে উপজেলা প্রশাসন। ছবি- সবসময়.কম

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হওয়ায় নদ-নদীর পানি স্থিতিশীল রয়েছে। গত ২৪ ঘন্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যধখ বুধবার সকালে সুরমা, কুশিয়ারা, সারীগোয়াইন নদীর পানি ৬টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। তবে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও আতঙ্ক রয়েছে পানিবন্দী মানুষের মাঝে।

 

সুরমা নদীর পানি বিপৎসীমার ওপরে থাকায় সিলেট নগরী ও আশপাশের বেশ কয়েকটি উপজেলার নদীতীরবর্তী এলাকাগুলো প্লাবিত। সিলেট নগরীর ব্যবসার প্রধানকেন্দ্র কালিঘাটের বিভিন্ন গুদামে পানিতে তলিয়ে গেছে মালামাল। এছাড়া তালতলায় ফায়ারসার্ভিস স্টেশনও পানিতে তলিয়ে রয়েছে। পাশাপাশি নগরীর উপশহর, তালতলা, জামতলা, বাগবাড়ি, শামীমাবাদ, ঘাসিটুলা, যতরপুর, তেররতনসহ বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও রাস্তাঘাট পানিতে নিমজ্জিত।

 

এদিকে বন্যায় পানিবন্দী বিভিন্ন বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ফাঁকা পড়ে আছে। নদীতীরবর্তী বিভিন্ন গুদামে পানি প্রবেশ করায় মালামাল স্থানান্তর করেছেন ব্যবসায়ীরা। ভারত থেকে নেমে আসা উজানের পাহাড়ি ঢলের পানিতে আটকে পড়া বন্যাকবলিতদের উদ্ধার করছে উপজেলা প্রশাসন। পানিবন্দী মানুষের পাশাপাশি গবাদিপশু নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে রেসকিউ বোটে করে।

 

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেছেন, বিভিন্ন স্থানে পানিতে আটকে পড়া মানুষ জাতীয় জরুরী সেবা নাম্বারে ফোন দিলে, আমরা তাৎক্ষনিক রেসকিউ বোট দিয়ে তাদেও উদ্ধার করছি। শুধু মানুষজনই না, গবাদিপশু উদ্ধার করে নিরাপদস্থানে নিচ্ছি আমরা।

 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস জানিয়েছেন, সিলেট ও কানাইঘাটে সুরমা নদীর পানি, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও শেরপুরে কুশিয়ারা নদীর পানি এবং সারিঘাটে সারিগোয়াইন নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য নদীর পানি স্থিতিশীল রয়েছে।

 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, ২৪ ঘন্টায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। বুধবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com