রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
সিলেটে ৫ দিন দেখা মিললো সূর্যের

সিলেটে ৫ দিন দেখা মিললো সূর্যের

নিজস্ব প্রতিবেদক :: পাঁচ দিন পর রোদের দেখা মিলেছে সিলেটে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মেঘ কেটে সূর্য উঁকি দেয়। ১৫ জুন থেকে সিলেটে অতিবৃষ্টি শুরু হলে প্লাবিত হতে থাকে সিলেটের অন্তত ১০টি উপজেলা এবং সিলেট সিটি করপোরেশনের ২৩টি ওয়ার্ড। বন্যাকবলিত হয়ে পড়েন ৮ লাখের বেশি মানুষ। বাড়িঘর তলিয়ে সিলেট নগরীর অন্তত ২০ হাজার মানুষ আশ্রয় নেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।

 

গত ১৫ জুন রাত থেকে শুরু হয় সিলেট জুড়ে অতিবৃষ্টি। পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল যোগ হলে বন্যা দেখা দেয়। পানিবন্দী মানুষের ঈদ কাটে বিষাদে। আকাশ থেকে একটানা বৃষ্টি ঝরছিলো ঈদের দিনও। অনেকে পানি মাড়িয়ে ঈদের নামাজ পড়লেও বেশিরভাগ মানুষই ঈদের নামাজে যোগ দিতে পারেন নি। এ কয়দিন প্রতিদিনই ১০০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

মেঘ কেটে রোদেলা আকাশের জন্য দিন গুনছিলেন পানিবন্দী মানুষেরা। গত দু’দিন ধরে বৃষ্টি কিছুটা কমায় বন্যাকবলিতরা আশাবাদী হয়ে ওঠেন। বৃহস্পতিবার দুপুরের পর থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করে। মেঘ কেটে সূর্য উঁকি দেয়।

 

মিরাবাজার কিশোরী মোহন স্কুল আশ্রয় কেন্দ্রে ওঠা যতরপুরের সালেহা জানান, অতিবৃদ্ধ ও আর বানের পানির মাঝেই কেটেছে ঈদ। আল্লাহর কাছে এ অবস্থা থেকে মুক্তি চেয়েছি। আকাশে রোদের দেখা মিলেছে, আশা করি আর বৃষ্টি হবে না। পানি কমলে নিজের ঘরে ফিরে যাবো।

 

ফাজিলচিশত এলাকার আবু তাহের জানান, বন্যায় নিচু এলাকার মানুষ বেশ ভোগান্তিতে পড়েন। অনেকেই পানিবন্দী অবস্থায় ঈদ করেছেন। সকাল থেকে মেঘ কেটে রোদ ঝলমল করছে। ৫দিন পর থামলো টানা বৃষ্টি।

 

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসাইন বলেন, আকাশে কিছুটা মেঘ আছে। এরই মধ্যে সূর্যেরও দেখা মিলেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com