বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
তরুণদের স্বপ্নপূরণে সিলেটে ব্র্যাক ক্যারিয়ার হাবের ভিন্নধর্মী আয়োজন সিলেটে ঝড়ের তাণ্ডব: গাছ ভেঙে সিএনজি দুমড়ে-মুচড়ে, অল্পের জন্য রক্ষা কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, অংশ নিলেন ওসি সফিকুল ইসলাম খান ভোলাগঞ্জে পাথর উত্তোলনের সময় বালুচাপায় শ্রমিক নিহত স্থায়ী চাষাবাদের আওতায় ১৭ হাজার হেক্টর অনাবাদি জমি কোম্পানীগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম খানের শুভেচ্ছা ও অভিনন্দন আগামী সপ্তাহেই খুলছে ভারতীয় ভিসা সিলেটে আজ শেষ হচ্ছে পুলিশের আল্টিমেটাম যারা দেশের স্বাধীনতা চায়নি তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: মন্ত্রী আরিফ কাজিরবাজারের মালিকানা পেল রাষ্ট্র, যা বললেন সিসিক প্রশাসক হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্যে ক্ষেপলেন ইতালির প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু ইরানের উপসাগরীয় সব বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র কৃষক কার্ড’ উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী নবব‌র্ষের শু‌ভেচ্ছা জানা‌লেন সুইডিশ রাষ্ট্রদূত আজ টাঙ্গাইলে যাচ্ছেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার আত্মপরিচয়ের অনন্য প্রতীক পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী নববর্ষে নিরাপত্তা ঝুঁকি নেই, তবু প্রস্তুত ‘স্পেশাল কমান্ডো ফোর্স’ নববর্ষে শোভাযাত্রায় সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়ার প্রত্যয় সিসিক প্রশাসকের বাঙালির প্রাণের উৎসব ” আজ নববর্ষ ছয়চিরি দিঘীর পাড়ে শুরু হচ্ছে দুই দিনব্যাপী চড়ক পূজা ও মেলা সিলেটে মন্ত্রীর পাশে বসা নিয়ে যুবদল নেতাদের হাতাহাতি, অনুষ্ঠান পন্ড প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানে বেশি গুরুত্ব দিতে হবে: শ্রমমন্ত্রী সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী চুনারুঘাটে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার সিলেটে পহেলা বৈশাখের দিনে কেমন থাকবে আবহাওয়া? কাজিরবাজারের ‘মালিকানা’ পেলো সিটি করপোরেশন, পরিদর্শনে প্রশাসক সিলেটে মঙ্গলবারের মধ্যে ব্যাটারি রিকশার শো-রুম বন্ধের নির্দেশ
সিলেটের সুরমা-কুশিয়ারা ও সুনামগঞ্জের ২০ নদী খনন করা হবে

সিলেটের সুরমা-কুশিয়ারা ও সুনামগঞ্জের ২০ নদী খনন করা হবে

শুক্রবার সকালে সিলেট নগরীর ক্বীনব্রিজ এলাকা পরিদর্শণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি : সবসময়.কম

নিজস্ব প্রতিবেদক :: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সিলেট-সুনামগঞ্জকে বন্যা থেকে রক্ষা করতে উজান থেকে নেমে আসা পানির পরিমাণ নির্ধারণের মাধ্যমে রিজার্ভার করা হবে। যাতে উজান থেকে আসা পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায়। সিলেটের সুরমা-কুশিয়ারা এবং সুনামগঞ্জের ২০টি নদী খনন করা হবে। এতে করে সিলেট ও সুনামগঞ্জ বন্যা থেকে রক্ষা পাবে।

 

শুক্রবার সকালে সিলেট নগরীর ক্বীনব্রিজ এলাকায় সুরমা নদীর পানি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের বন্যার বিষয়য়ে সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন। বন্যা দূর্গতদের জন্য যা করা প্রয়োজন তা করা হচ্ছে।

 

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা প্রশাসক শেখ রাসেল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি : সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ভেসে ওঠতে শুরু করেছে সিলেট নগরীর প্লাবিত রাস্তাঘাট, বাড়িঘর। জেলার বিভিন্ন উপজেলা ও নগরীর বন্যাকবলিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। এদিকে সুরমা ও কুশিয়ারাসহ সকল নদীর পানি কমছে। পানি কমলেও ৬ পয়েন্টে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। গত ২৪ ঘন্টায় সিলেটে মাত্র ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

এদিকে সরকারি হিসেব মতে সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও নগরীর ২৩টি ওয়ার্ডে বন্যাকবলিত হয়েছেন সাড়ে ৯ লাখের মতো মানুষ। এর মধ্যে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন অন্তত ২০ হাজার মানুষ। পানি কমতে থাকায় আশ্রয়কেন্দ্র ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আশ্রিতরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com