রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
বন্যার্তদের ফ্রী মেডিকেল সেবা প্রদান রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের

বন্যার্তদের ফ্রী মেডিকেল সেবা প্রদান রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের


বন্যার্তদের ফ্রী মেডিকেল সেবা প্রদান করেছে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। মঙ্গলবার জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে পাঁচাগাঁও ইউনিয়নের প্রায় সহস্রাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক-চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের অর্থায়নে বন্যার্তদের জন্য সংগৃহীত ফান্ড থেকে ক্যাম্পের রোগীদেরকে ঔষধও প্রদান করা হয়।। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেনের প্রত্যক্ষ তত্বাবধানে পরিচালিত এ ক্যাম্পে চিকিৎসা সেবাদানে উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. গোলাম রব মাহমুদ শোয়েব, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. মুইজ উদ্দিন চৌধুরী, চর্মরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইকবাল আহমদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহকারী রেজিষ্ট্রার ডা. মো. ফজলুল হক সোহেল এবং শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. তোফায়েল আহমদ। পাশাপাশি মেডিকেল অফিসারদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মাশিয়াত পূর্বা, ডা. লভেন্দু মোহন পাল, ডা. সাদাকাতুল ইসলাম সৈকত, ডা. শেখ লাবিব নেওয়াজ, ডা. জহিরুল ইসলাম এবং ডা. অন্তা বনিক। সহযোগিতায় ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের এক ঝাঁক তরুণ শিক্ষানবিশ চিকিৎসক ও স্বেচ্ছাসেবক শিক্ষার্থীবৃন্দ। পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ইউনিয়ন পরিষদ ও স্থানীয় যুবকবৃন্দের প্রত্যক্ষ সহায়তায়। বন্যাদুর্গতদের চিকিৎসায় এগিয়ে আসায় এলাকাবাসী ‘জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল’ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com