রবিবার, ০৭ Jun ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কাজ শেষের আগেই সড়কে গর্ত, ২ কোটি ৮৭ লাখ টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া। ১১ বার নকশা বদল, ৬ বছর ঝুলে অধিগ্রহণ: ওসমানী বিমানবন্দর সম্প্রসারণে বন্দি সাড়ে ৩শ পরিবার ইতালি’তে ‘বিশ্বনাথ এসোসিয়েশনের কমিটি গঠন : সভাপতি- আব্দুল হামিদ আহাদ, সম্পাদক- এনামুল হক বিচারকের অবকাশকালীন ছুটি বাতিল, বিচার শুরু ১ জুন কোম্পানীগঞ্জে নিয়ম না মানলেই গুনতে হচ্ছে জরিমানা সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রীর অসন্তোষ ঢাকার আতিথেয়তায় মুগ্ধ কলকাতার অভিনেত্রী সৃজা ক্রিকেটের নিয়মে যেসব পরিবর্তন আনতে যাচ্ছে আইসিসি হ্যারি কেনের হ্যাটট্রিকে বায়ার্নের গোল উৎসব চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলল বার্সেলোনা পরিবেশ আইন লঙ্ঘনে দুই প্রতিষ্ঠানকে জরিমানা সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার যাবে বিমান সিলেটে ছি ন তা ই কা রী বাপ্পী বিএনপি নেতার ছেলে! সিলেটে যে রোগে বাড়ছে প্রাণহানি সিলেটে ধরা ৭ ছি ন তা ই কা রী, ৪ জন জেলার বাইরের আমির হামজাকে নিয়ে যা বললেন রাশেদ খান হরমুজে ১০০ জাহাজ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি সেন্ট্রাল কমান্ডের হোয়াইট হাউসের কাছে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ লাখের নিচে কোনও গরু নেই রামিসা হত্যা মামলার দুই আসামিকে আদালতে আনা হয়েছে আয়ে শীর্ষে রোনালদো, তিন নম্বরে মেসি জৈন্তাপুরে চোরাই ভারতীয় চাপাতাসহ পিকআপ জ ব্দ, গ্রে*প্তা*র ১ হবিগঞ্জে পৃথক দুই অ*গ্নি*কা*ণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি সিলেটে স্ত্রীর বি রু দ্ধে স্বামীর হ ত্যা মা ম লা সিলেটে ২৩৩ জন পাকড়াও প্রবাসী কল্যাণ ডেস্কের পরিদর্শকের মৃ ত্যু তে সিলেট পুলিশ সুপারের শোক

কানাইঘাটে বিদ্যুৎ স্পৃষ্ট এক নির্মাণ শ্রমিক নিহত, আহত ২

কানাইঘাটে বিদ্যুৎ স্পৃষ্ট এক নির্মাণ শ্রমিক নিহত, আহত ২


কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট পৌরসভার দারুল উলূম মাদ্রাসার পাশে অবস্থিত একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে গতকাল সোমবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কামরুল ইসলাম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়েছেন আরো ২ জন।
নিহত নির্মাণ শ্রমিক কামরুল ইসলামের বাড়ি উপজেলার বড়চতুল ইউনিয়নের লখাইরগ্রাম কুল্লা গ্রামে। সে আজিজুর রহমান আজই এর ছেলে। আহত অপর দুই নির্মাণ শ্রমিক হলেন, পৌরসভার গোবিন্দপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আসাদ আহমদ (১৬), শ্রীপুর গ্রামের শফিকুল হকের পুত্র আলিম উদ্দিন (৬০)।
জানা যায়, নির্মাণাধীন ঐ ভবনের একটি কক্ষে জানালার গ্রীলের কাজ করার সময় অসাবধানতা বশত ভবনের একটি বৈদ্যুতিক লাইনের সাথে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শ্রমিক কামরুল ইসলাম, আসাদ আহমদ ও আলিম উদ্দিন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক কামরুল ইসলামকে মৃত ঘোষণা করেন। অপর আহত দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত কামরুল ইসলামের লাশ হাসপাতালের জরুরী বিভাগে রয়েছে।
থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে থানা পুলিশ হাসপাতালে গিয়ে কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com