মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

নোটিশ :
www.shobshomoy.com নিউজে আপনাকে স্বাগতম | সবসময় সবার আগে, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ। Welcome to www.shobshomoy.com News | Always First with Fast, Accurate & Unbiased News.
শিরোনাম :
৯৯৯ টাকা দেনমোহরে অভিনেতা শিমুলের বিয়ে হবিগঞ্জে ‘ভুয়া’ চিকিৎসক আরিফ কারাগারে ক্ষমতায় থাকছেন, নাকি ছাড়তে হচ্ছে গদি— নেতানিয়াহুর ভাগ্য নির্ধারণ আজ আসামে হোটেলে গুলিতে নিহত ৫ কলকাতায় প্রেমিক, তার বাবা ও বন্ধুকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনে স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি হয়নি : রাষ্ট্রপতি জাপানের নিটসু লজিস্টিকস হাব পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র সিলেটে একদিনে স্বজনের হাতে প্রাণ গেল ৩ জনের ঐতিহাসিক শাহী ঈদগাহ নিয়ে যা বলেলন সিসিক প্রশাসক সিলেটের লামাপাড়া থেকে আ ট ক ২ সিলেটে যুবদল নেতা বদরুল হ ত্যা মা ম লা র দুই আসামি কারাগারে হাজী জহির বখত’র মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত : হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট’র যাত্রা শুরু রৌমারীতে ওয়ালটনের ‘সুরক্ষা সহায়তা’সুবিধা পেল মৃত গ্রাহকের পরিবার সরকারি গাছ কাটার অভিযোগে একব্যক্তির জেল জরিমানা আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি পুলিশ সদর দপ্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি সিলেটে ২৯ অক্টোবর প্রকৌশলীদের সংগঠন AEB-এর সভা পোলিওমুক্ত বিশ্ব গড়ার প্রত্যয়ে রোটারি ক্লাবের সচেতনতামূলক র‌্যালি কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে রেনাল নার্সিং কোর্সে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু ২৫ অক্টোবর নদীর ভাঙন থেকে দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্সের অনুদান শাহজালালের মাজার: পঞ্চম দফার গণনায় মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো, ১৫ নভেম্বর অভিষেক র‍্যাভেনার জার্সিতে মেসিকে পুরস্কৃত করল স্প্যানিশ রাজপরিবার, আবেগঘন বার্তা বার্সেলোনার জিম্বাবুয়েকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতল আফগানিস্তান বিনা টিকিটে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট, থাকছে শর্ত  ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা শাহজালাল মাজারের দানের টাকা ব্যাংকেই থাকবে: ডিসি শাহজালালের দানবাক্সে মিলল যেসব দেশের মুদ্রা
দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক রুমন গুরুতর আহত : বিভিন্ন সাংবাদিক সংগঠনের নিন্দা

দুর্বৃত্তদের হামলায় সাংবাদিক রুমন গুরুতর আহত : বিভিন্ন সাংবাদিক সংগঠনের নিন্দা


সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, সিলেটের দক্ষিণ সুরমা থানার পুরান তেতলী (বড় বাড়ি) নিবাসী তারিক আলী ছেলে আজমল আহমদ রুমন কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গত ২৩ সেপ্টেম্বর সোমবার রাতে নগরীর ২৮নং ওয়ার্ডের বরইকান্দির কাজিরখলা জামে মসজিদের সামনে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে আজমল আহমদ রুমন কর্মস্থল থেকে কাজিরখলা জামে মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় বরইকান্দি ১নং রোডে কাঙ্গিরখলা নিবাসী কাউছার আহমদ (২১) ও তার পিতা রাজা মিয়া (৫৫) দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে রুমনের গতি রোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে। রুমন বিবাদীদ্বয়ের এহেন কর্মকান্ডের প্রতিবাদ করলে কাউছার তার হাতে থাকা লোহার পাইপ দ্বারা রুমনের ডান ও বাম পায়ে এলোপাথাড়ী আঘাত করে তার ডান পায়ের হাটুতে হাড় ভাঙ্গা রক্তাক্ত জখম করে। ঐ সময় সে মাটিতে পড়ে গেলে কাউছার ও তার পিতা রাজা মিয়া তাদের হাতে থাকা লোহার পাইপ ও কাঠের রুল দ্বারা রুমনকে এলোপাথাড়ী আঘাত করে তার বাম হাটু, বাম কনুইসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। বিবাদী কাউছার বাদী রুমনের প্যান্টের পকেটে থাকা নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, ২টি স্মার্ট মোবাইল ফোন, মূল্য অনুমান-৩৫,০০০/-টাকা এবং ১টি অগ্রণী ব্যাংকের স্বাক্ষরিত চেক পাতা নিয়ে যায়।

আজমল আহমদ রুমন প্রাণ রক্ষার্থে শোরচিৎকার করলে তার চিৎকার শোনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীদ্বয় তাকে পরবর্তীতে খুন জখমের হুমকি প্রদান করে ঘটনাস্থল হতে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন রুমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার পূর্বক চিকিৎসার নিমিত্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতালের ভর্তি করেন। বর্তমানে রুমন ওসমানী হাসপাতালের জরুরি বিভাগের ৩১নং বেডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপার দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ আবুল হোসেন জানান, আসামীদের ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ কমিশনার মোবাইল ফোনের রুমনের চিকিৎসার খবর নেন এবং ওসি আবুল হোসেন রাতেই হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেই।

এদিকে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আজমল আহমদ রুমন এর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এসএম জহুরুল ইসলাম ও দক্ষিণ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক ও সাধারণ সম্পাদক শরীফ আহমদ।

এক বিবৃতিতে সাংবাদিক আজমল আহমদ রুমনের উপর অতর্কিত হামলা সাংবাদিক সমাজকে বিক্ষুব্ধ করেছে। নেতৃবৃন্দ হামলাকারীদের সাথে জড়িতের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। আসামীদের দ্রুত গ্রেফতার না করলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। প্রেসবিজ্ঞপ্তি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com