রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
শিরোনাম :
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন: মোবাইল কোর্টে ৮ জনের কারাদণ্ড এটিএন নিউজ ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াডে দেশসেরা সিলেটের স্নেহা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ তম কারাবন্দি দিবস ইরানে নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১৩শ’ যুদ্ধের মধ্যে ভূমিকম্পে ফের কাঁপল ইরান ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে, প্রাণ গেলো যুবকের হবিগঞ্জে বিজিবির অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ৮টি ভারতীয় গরু জব্দ জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া নয় দিনের ব্যবধানে একই কায়দায় দুই ছিনতাই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: আরিফুল হক চৌধুরী রমজান উপলক্ষে অসহায়দের পাশে হেল্পিং হ্যান্ডস জকিগঞ্জে গ্রে*প্তা*র- ৩, জ*ব্দ মাদকের বিশাল চালান সরি! প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে,’ জানালো ইরান জীবন দেব, কিন্তু চব্বিশ হারিয়ে যেতে দেবোনা: জামায়াত আমির ফেসবুকে প্রেম, সুনামগঞ্জে গিয়ে ধর্ষিত সিলেটের তরুণী শনিবার যেসব এলাকায় ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে কারণে এএসপি জহিরুল ক্লোজড দল ছাড়লেন সিলেটের জামায়াত নেতা, আমীরকে চিঠি জকিগঞ্জে ই য়া বা র চালান নিয়ে বসেছিলেন ক্যাফেতে, পুলিশ ধরল ৩ জনকে শাহজালাল (রহ.) ব্যবহৃত সামগ্রী জাদুঘরে সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের সড়কে ঝরল পুলিশের প্রাণ কানাইঘাটে অটো রাইস মিলে ভয়াবহ অ*গ্নি*কাণ্ড, দেড় কোটি টাকার ক্ষতি হঠাৎ বিক্ষোভের ডাক জামায়াতের ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু মাাধবপুরে ট্রাকভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ দোয়ারাবাজারে টাকার লোভে নদীর পাড় বিক্রি: সোনালীচেলার ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম মধ্যনগরে সরকারি জমি থেকে মাটি বিক্রির অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের প্রাণহানী
জেলা প্রশাসকের সাথে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

জেলা প্রশাসকের সাথে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়


সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সোমবার বিকাল ৩টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সিলেট জেলাকে নতুন রুপে গড়ার জন্য সাংবাদিকদের নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন সকলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে। তা-হলে আমরা সিলেটের উন্নয়নের গতিকে আরও বেশি তরান্বিত করতে পারবো। জেলার সকল কর্মকাণ্ডে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান তিনি। সাংবাদিকদের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা সমাজের আয়না, আপনাদের মাধ্যমে আমরা জেলার সকল সমস্যা, দুর্নীতি-অনিয়ম জানতে পারি। আপনারা দুর্নীতি-অনিয়ম তুলে ধরার পাশাপাশি আমাদের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করবেন বলে আশাকরি।

এসময় তিনি আরও বলেন, বর্তমানে অনলাইন পত্রিকার গতি ও মান উন্নয়ন এর দিকে এগিয়ে যাচ্ছে এবং সাথে সাথে সংবাদ সাধারণ মানুষ থেকে শুরু করে দেশ বিদেশের সবাই দেখতে পারছে।তাছাড়া প্রিন্ট পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়াও অনলাইনে ফিরে এসেছে এতে আরও গতি বেড়েছে।

এ সময় জেলার বিভিন্ন প্রেক্ষাপটে সমস্যাগুলো সমাধান করতে সাংবাদিক ও সুশীল সমাজের একত্রিত হয়ে কাজ করার সহায়তার কথা বলেন জেলা প্রশাসক।

সরকারি কর্মকাণ্ডে জনস্বার্থে কাজ করার জন্য সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন তিনি। জেলা প্রশাসক জানান, সবার সহযোগিতা থাকলে আমরা আগামী এক বছরের মধ্যে উন্নয়ন বাস্তবায়ন করে সিলেটর চেহারা বদলে দেবো।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হোসাইন মো.আল-জুনায়েদ,সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক এস এম জহুরুল ইসলাম, সহ-সভাপতি এম ইজাজুল হক এজাজ, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সহ-সাধারণ সম্পাদক ডাঃ বাপ্পি চৌধুরী, কোষাধ্যক্ষ এমরান ফয়সল, সহ কোষাধ্যক্ষ আবুল কাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমেদ শাকিল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুমন মিয়া, নির্বাহী সদস্য নূরুউদ্দীন রাসেল, জহিরুল ইসলাম রিপন, সদস্য রুবেল আহমদ, আলী ওবাায়েদ ইমন, শামিম মিয়া, নাজিম আহমদ, আবু বক্কর প্রমুখ।

সভা শেষে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটির তালিকা জেলা প্রশাসক এর হাতে তুলে দেন ক্লাবের সভাপতি সহ নেতৃবৃন্দ।   প্রেস বিজ্ঞপ্তি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 shobshomoy.com
Design BY Web Nest BD
shobshomoy.com